• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

হরমুজের কাছে ফের জাহাজে ড্রোন হামলা, রক্ষা পেলেন ৯ ভারতীয় নাবিক

‘এমটি আল মারিয়াহ’ নামের এলপিজি ট্যাঙ্কারটিকেই হামলার লক্ষ্য করা হয়েছিল। তবে ঘটনায় কেউ হতাহত হননি। হামলার পরেও জাহাজটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ইঞ্জিনেরও কোনও ক্ষতি হয়নি

হরমুজের কাছে ফের জাহাজে ড্রোন হামলা, রক্ষা পেলেন ৯ ভারতীয় নাবিক

Image: IANS

হরমুজ প্রণালীর (Hormuz) কাছে ফের আক্রান্ত হল একটি জাহাজ। ‘ডিরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’-এর রিপোর্ট উদ্ধৃত করে এই খবর জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা।  রবিবার হরমুজ প্রণালীর (Hormuz) পূর্বমুখী এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি এলপিজি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। আক্রান্ত জাহাজটিতে ১৯ জন নাবিক (9 Indian sailors) ও কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ন’জন ভারতীয় (9 Indian sailors) বলে খবর।


জানা গিয়েছে, ‘এমটি আল মারিয়াহ’ নামের এলপিজি ট্যাঙ্কারটিকেই হামলার লক্ষ্য করা হয়েছিল। তবে ঘটনায় কেউ হতাহত হননি। হামলার পরেও জাহাজটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ইঞ্জিনেরও কোনও ক্ষতি হয়নি। দ্রুত জাহাজটিকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেটি সংযুক্তর আবর আমিরশাহির খোর ফাকান অঞ্চলে রয়েছে। তবে এই হামলার পিছনে কার রয়েছে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

আরও পড়ুন: দার্জিলিং মোড়ে এলিভেটেড করিডোরের পথ চালু, যানজট থেকে স্বস্তির আশা

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলিতেও। তার মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালী (Hormuz)। বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য ওই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সংঘাতের জেরে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে হরমুজ প্রণালী (Hormuz) নিয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। তেহরানের দাবি, এই জলপথ (Hormuz) তাদের অধিকার এবং নিয়ন্ত্রণের বিষয়টি স্বীকার করতে হবে। ইরানের অনুমতি ছাড়া হরমুজ (Hormuz) দিয়ে জাহাজ চলাচল করলে সেগুলি হামলার মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংঘাতের কারণে ওই পথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা এবং বিমার খরচও বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: তেজসে জাপানের বায়ুসেনা প্রধান, প্রথম বার ভারতে জাপানি যুদ্ধবিমান

অন্যদিকে , ইরানের এই দাবি মেনে নিতে নারাজ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরকারের বক্তব্য, হরমুজ প্রণালীর (Hormuz)উপর ইরানের একচেটিয়া অধিকার থাকতে পারে না। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চাপানউতোর চলছে।

গত কয়েক মাসে হরমুজ প্রণালী (Hormuz) ও তার আশপাশের জলপথে একাধিক জাহাজ আক্রান্ত হয়েছে। গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এর আগেও একাধিক জাহাজে থাকা ভারতীয় নাবিক (9 Indian sailors) আক্রান্ত হয়েছে। বিষয়টি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে নিজেদের উদ্বেগ জানিয়েছে ভারত।

দেখুন: