• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

দার্জিলিং মোড়ে এলিভেটেড করিডোরের পথ চালু, যানজট থেকে স্বস্তির আশা

বালাসন থেকে সেবক আর্মি ক্যান্টনমেন্ট পর্যন্ত নির্মীয়মাণ এলিভেটেড হাইওয়ে করিডোরের দার্জিলিং মোড় অংশের একমুখী চলাচলের পথ রবিবার সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে

দার্জিলিং মোড়ে এলিভেটেড করিডোরের পথ চালু, যানজট থেকে স্বস্তির আশা

Image: FB/Dr Ajay Poddar

দীর্ঘদিনের যানজটের সমস্যা থেকে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে (Elevated corridor route at Darjeeling) এ বার স্বস্তির আশা। বালাসন থেকে সেবক আর্মি ক্যান্টনমেন্ট পর্যন্ত নির্মীয়মাণ এলিভেটেড হাইওয়ে করিডোরের দার্জিলিং মোড়  (Elevated corridor route at Darjeeling) অংশের একমুখী চলাচলের পথ রবিবার সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে। ব্যস্ত এই মোড়ে প্রতিদিনের যানজটে নিত্যযাত্রী, পড়ুয়া, ব্যবসায়ী, পর্যটক এবং রোগীদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়।

আরও পড়ুন: তেজসে জাপানের বায়ুসেনা প্রধান, প্রথম বার ভারতে জাপানি যুদ্ধবিমান

উদ্বোধনী কর্মসূচিতে রাজ্য সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার (Ajay Poddar) এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) উপস্থিত ছিলেন। পথটি চালুর পর তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। রাজু বিস্তা (Raju Bista) জানিয়েছেন, নতুন পথ চালু হওয়ায় শিলিগুড়ি, সিকিম, কালিম্পং ও দার্জিলিংয়ের মানুষের যাতায়াতে সুবিধা হবে। স্কুলে পৌঁছনো, হাসপাতালে রোগী নিয়ে যাওয়া এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সময় বাঁচবে বলে তাঁর দাবি। ১২.৫ কিলোমিটার দীর্ঘ সম্পূর্ণ এলিভেটেড করিডোরের কাজ (Elevated corridor route at Darjeeling) ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার আশা প্রকাশ করেছেন তিনি।

আগামী দিনে শিলিগুড়িতে রিং রোড, দার্জিলিংয়ের বিকল্প মহাসড়ক এবং সেবক আর্মি ক্যাম্প থেকে করোনেশন সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলিভেটেড সড়ক-সহ (Elevated corridor route at Darjeeling) আরও কয়েকটি প্রকল্পের কথাও জানিয়েছেন সাংসদ।

আরও পড়ুন: বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রোপথে ট্র্যাকের কাজ শেষ, এবার বসবে বৈদ্যুতিক পরিকাঠামো

অজয় পোদ্দার (Ajay Poddar) বলেন, দীর্ঘদিন আটকে থাকা কাজটি দ্রুত শুরু করার ক্ষেত্রে সাংসদ রাজু বিস্তা (Raju Bista) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করির আশ্বাস গুরুত্বপূর্ণ ছিল। তাঁর দাবি, শিলিগুড়ি ও পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন পথ চালু হওয়ায় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

দেখুন: