• facebook
  • twitter
  • youtube
Monday, 21 September, 2026

তেজসে জাপানের বায়ুসেনা প্রধান, প্রথম বার ভারতে জাপানি যুদ্ধবিমান

রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে চলা এই মহড়ায় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজসে উড়লেন জাপানের বায়ুসেনা প্রধান জেনারেল তাকেহিরো মোরিতা

তেজসে জাপানের বায়ুসেনা প্রধান, প্রথম বার ভারতে জাপানি যুদ্ধবিমান

Image: IANS

ভারত ও জাপানের যৌথ আকাশ মহড়া ‘বীর গার্ডিয়ান-২০২৬’-এ রবিবার তৈরি হল বিশেষ মুহূর্ত। এই প্রথম জাপানের বায়ুসেনার যুদ্ধবিমান ভারতের মাটি থেকে উড়ল। জাপানের এফ-২এ যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের তেজস, সুখোই-৩০ এমকেআই এবং রাফাল অংশ নিয়েছে। আকাশসীমা রক্ষা, উন্নত বিমান কৌশল, অভিযানের পরিকল্পনা, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং বায়ুসুরক্ষা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে অনুশীলন ও মতবিনিময় চলে।
আরও পড়ুন: টিকিট নেই, টিটিইর সঙ্গে বচসা! আচমকাই নিজের পোশাক ছিঁড়ে ‘নাটক’, ভাইরাল ভিডিওতেই ফাঁস তরুণী

রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে চলা এই মহড়ায় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজসে উড়লেন জাপানের বায়ুসেনা প্রধান জেনারেল তাকেহিরো মোরিতা (Japan Air Self-Defense Force General Takehiro Morita)। অন্যদিকে, ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং এককভাবে তেজস উড়িয়ে মহড়ায় অংশ নেন (Japanese Air Force Chief in a Tejas)। পরে দুই বাহিনীর প্রধান পরস্পরের সঙ্গে ব্যাজ বিনিময় করে সহযোগিতা ও পারস্পরিক আস্থার বার্তা দিয়েছেন। ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই ১৪ দিনের মহড়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

মহড়াশেষে এ পি সিং বলেন, ভারতের মাটিতে জাপানি যুদ্ধবিমানের সরাসরি অংশগ্রহণ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। যৌথ অনুশীলনের মাধ্যমে দুই বাহিনী পরস্পরের কাজের পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে, ফলে দক্ষতাও বাড়ছে।

আরও পড়ুন: এনকাউন্টারে মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু নিহত, বারাণসীতে বড় মাথার নিকেশ

ভারতের যুদ্ধবিমান কর্মসূচি নিয়েও কথা বলেন বায়ুসেনা প্রধান (Japanese Air Force Chief in a Tejas)। তাঁর বক্তব্য, তেজসের বিপুল বরাত থাকলেও বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সমস্যায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে তেজস মার্ক-২ এবং উন্নত মাঝারি যুদ্ধবিমান তৈরি হলে দেশের প্রতিরক্ষাপ্রযুক্তি আরও শক্তিশালী হবে।

দেখুন: