• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিহত পুলিশকর্মী

টনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে তল্লাশি অভিযান শুরু হয়েছে

অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিহত পুলিশকর্মী

Image: SNS

জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর  গুলির লড়াইয়ে গুরুতর মৃত্যু  এক পুলিশকর্মীর। বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায়  ঘটনাটি ঘটে। প্রশাসন সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী ওই এলাকায় জঙ্গি-বিরোধী অভিযান চালাচ্ছিল। সেই সময় বাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে কিছু ক্ষণ গুলি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লাল চকের কাছে গুলির ঘটনায় ওই পুলিশকর্মীর মৃত্যু হয়। বুধবার ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর গুরুতর জখম অবস্থায় ওই পুলিশকর্মীকে দ্রুত অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। নিহত পুলিশকর্মীর নাম আশিক হুসেন। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।