• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ, শ্রীনগরে মার্কিন রাষ্ট্রদূত গোর

২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং পাহেলগামে জঙ্গি হামলার পর কোনও কর্মরত মার্কিন রাষ্ট্রদূতের পৃথক কাশ্মীর সফর হওয়ায় ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ, শ্রীনগরে মার্কিন রাষ্ট্রদূত গোর

Image: ANI

জম্মু-কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (US Ambassador Sergio Gor)। বুধবার প্রথমবার শ্রীনগরে গিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (CM Omar Abdullah) সঙ্গে বৈঠক করেন। তার আগে তিনি (US Ambassador Sergio Gor) বলেন, ‘এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ।’ ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং পাহেলগামে জঙ্গি হামলার পর কোনও কর্মরত মার্কিন রাষ্ট্রদূতের পৃথক কাশ্মীর সফর হওয়ায় ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শ্রীনগর সফরে গোর (US Ambassador Sergio Gor) জানান, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেই পরিস্থিতি বিবেচনা করে মার্কিন নাগরিকদের জন্য জারি থাকা ‘লেভেল-৪—ডু নট ট্রাভেল’ সতর্কতা কমানো যায় কি না, তা পর্যালোচনা করা হবে। সতর্কতা শিথিল হলে বিদেশি পর্যটন এবং স্থানীয় পর্যটননির্ভর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পথকুকুরের সমস্যা নিয়ে অভিনব প্রতিবাদ, কুকুর সেজে সরকারি গণশুনানিতে হাজির এক যুবক

ওমর আবদুল্লার  (CM Omar Abdullah) সঙ্গে বৈঠকে পর্যটন, উদ্যানপালন, নতুন অর্থনীতি এবং ভারত-মার্কিন অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠককে ‘খুব ভাল’ বলে বর্ণনা করলেও ওমর স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীরের সমস্যার সমাধান ওয়াশিংটন নয়, দিল্লিকেই করতে হবে। তাঁর (CM Omar Abdullah) কথায়, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তার পর এই প্রথম কোনও কর্মরত মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador Sergio Gor) সরাসরি মুখ্যমন্ত্রীর (CM Omar Abdullah) সঙ্গে বৈঠক করলেন। উল্লেখযোগ্য, ২০১১ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমার ওমরের (CM Omar Abdullah) সঙ্গে দেখা করেছিলেন। শ্রীনগরের পর বৃহস্পতিবার লাদাখ যাওয়ার কথা গোরের (CM Omar Abdullah)। ফলে একই সফরে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে তাঁর উপস্থিতিও নজর কেড়েছে।

আরও পড়ুন: ৯ মাস পরে বোনের সঙ্গে দেখা ইমরান খানের, স্ত্রী বুশরা বিবি সঙ্গেও সাক্ষাৎ