বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। শনিবার সমাজমাধ্যমে নিজের বিয়ের খবর দেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ইনস্টাগ্রামে নিধির সঙ্গে ছবি পোস্ট করে ওমর লিখেছেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হল।’ সেই পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেছেন তিনি।
A new journey began yesterday 💍@Nidhi https://t.co/BXbdLq2d1H
— Omar Abdullah (@OmarAbdullah) October 31, 2026
শুক্রবার, ৩০ অক্টোবর তাঁদের বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন অর্থাৎ শনিবার সমাজমাধ্যমে ছবি শেয়ার করে নতুন জীবনের সূচনা কথা জানান মুখ্যমন্ত্রী।
প্রাক্তন স্ত্রী পায়ের আবদুল্লার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তিন মাস। ২০২৬ সালের ৩১ জুলাই সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদে সম্মতি দেয়। পারস্পরিক সম্মতিতে সম্পর্কের ইতি টানতে এবং যাবতীয় বিবাদ মিটিয়ে নেন তাঁরা। একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলিও প্রত্যাহার করতে সম্মত হন দু’জনেই।
দিল্লি হাইকোর্ট বিবাহবিচ্ছদের আর্জি খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওমর আবদুল্লা। শুনানির সময় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছদের আবেদন করেন তাঁরা। তাঁদের হয়ে সওয়াল করেছিলেন প্রবীন আইনজীবী কপিল সিব্বল।
১৯৯৪ সালে ওমর আবদুল্লা ও পায়েলের বিয়ে হয়েছিল। দিল্লর ওবেরয় হোটেলে একসঙ্গে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। তাঁদের দুই ছেলে রয়েছে। নাম জাহির ও জামির।
দেখুন:




