• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

সিটঙের বার্বিকিউ ঘটনায় গ্রেপ্তার চার, কথা বলতে পারছেন না নিকিতা, চলছে জীবন-যুদ্ধের লড়াই

প্রায় আধঘণ্টা পর একটি গাড়ি পাওয়া গেলে সেই গাড়িতে শৌভিক নিকিতাকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন

সিটঙের বার্বিকিউ ঘটনায় গ্রেপ্তার চার, কথা বলতে পারছেন না নিকিতা, চলছে জীবন-যুদ্ধের লড়াই

Image: Social Media

সিটঙের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃত চার জনের মধ্যে রয়েছে মালিক নেহাল আজরান , দেখভালের দ্বায়িত্বে থাকা পবন কুমার আগারওয়াল, হোমস্টের কর্মী দিপেন লামা এবং শ্রমিক নাসির উদ্দিন। নাসির উদ্দিন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। বাকি তিন জনেই কার্শিয়াংয়ের বাসিন্দা৷

শৌভিক ও নিকিতার মধুচন্দ্রিমার (Honeymoon Mishap) আনন্দ এক লহমায় উলটপালট হয়ে গেল। মাত্র মাস তিনেকের বিয়ে তাঁদের। মধুচন্দ্রিমায় (Honeymoon Mishap) গিয়েছিলেন  দার্জিলিংয়ের সিটভে।  সিটঙের একটি হোমস্টে তাঁরা ছিলেন। সেটাই যেন কাল হয়ে দাঁড়াল তাদের। সন্ধ্যায় বার্বিকিউ করার সময়ই ঘটল অঘটন।   অদক্ষ কর্মী আগুনের তাপ বাড়াতে তারপিন তেল ড্রাম থেকে ঢেলে দেন বলে অভিযোগ। তাতে দাউদাউ করে জ্বলে উঠে আগুনের শিখা, একেবারে বার্বিকিউনেয়ের সাম বসে থাকা নিকিতা অগ্নিদগ্ধ হন (Honeymoon Mishap) তাতে।

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি, সিটঙে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ

শৌভিকের অভিযোগ, সেই অবস্থাতেই গাড়ির জন্য  আকুতি মিনতি করছিলেন তিনি। দুর্ঘটনার পরও হুঁশ ছিল না হোমস্টে কর্তৃপক্ষের।  প্রায় আধঘণ্টা পর একটি গাড়ি পাওয়া গেলে সেই গাড়িতে শৌভিক নিকিতাকে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। এমন পরিস্থিতিতে কেউই তাঁদের সঙ্গে ছিলেন না। একাই অগ্নিদগদ্ধ অবস্থায় স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পৌঁছন। ততক্ষণে তাঁর স্ত্রীয়ের আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে।

আরও পড়ুন: বাংলায় এসআইআর-পর ৩৭ লক্ষেরও বেশি আবেদন বিচারাধীন, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

অন্যদিকে  তদন্ত শুরু করে দেয় পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তবে গ্রেপ্তারি প্রসঙ্গে শৌভিক জানান , ” সম্পূর্ণ হোমস্টের কর্তৃপক্ষদের নিয়ে সমস্যা রয়েছে।” অন্যদিকে নিকিতার শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন , “গতকাল যেভাবে অল্প একটু কথা বলছিল সেটা আজ আরও  কমে গিয়েছে।  ডাক্তাররা বলছেন সময় লাগবে। এখানে খানিকটা সুস্থ না হয়ে উঠলে তাকে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব নয়। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করনীয় নয়।” অ্যাডিশনাল এসপি কার্শিয়াং অনিন্দ সুন্দর ভট্টাচার্য জানিয়েছেন , “ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷”

দেখুন: