• facebook
  • twitter
  • youtube
Friday, 18 September, 2026

মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি, সিটঙে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ

উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা তিনি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি, সিটঙে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ

Image: Social Media

নববধূ মধুচন্দ্রিমায় (Honeymoon Mishap) গিয়ে দুর্ঘটনার শিকার। সদ্য বিবাহিত দম্পতি মধুচন্দ্রিমায় (Honeymoon Mishap) পাহাড়ে গিয়েছিলেন। দার্জিলিঙের সিটঙে হোমস্টের বারান্দায় বার্বিকিউ করার সময় আগুনে ঝলসে গুরুতর জখম হন নিকিতা সাহা নামে ওই নববধূ। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা তিনি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগেই সমীর দাসের সঙ্গে বিয়ে হয় নিকিতার। বিয়ের পর দুজনে দার্জিলিঙের সিটঙে বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে হোমস্টের বারান্দায় বার্বিকিউ করছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে এবং তার আঁচে ঝলসে যান নিকিতা (Honeymoon Mishap) ।

আরও পড়ুন: তৃণমূলের নাম-প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের

হোমস্টের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বারান্দায় বার্বিকিউয়ের সামনে বসেছিলেন সমীর ও নিকিতা। তাঁদের বিপরীতে বসা এক ব্যক্তি বার্বিকিউ করতে সাহায্য করছিলেন। আচমকাই ওই ব্যক্তি বার্বিকিউতে কিছু ঢালার সময় আগুন দাউদাউ করে জ্বলে (Honeymoon Mishap) ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের ঝলকে নিকিতা আহত হন।

এরপর তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাংর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী জানান, দম্পতির মাত্র কয়েক দিন বিয়ে হয়েছে। তাঁর ধারণা, বার্বিকিউতে মাখন ঢালার সময়ই আগুন ছড়িয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের আনন্দের পাশাপাশি বার্বিকিউ বা আগুন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

পড়ুন:  ‘মমতার হাতে দলের জন্ম, ঋতব্রত কী করে জনক?’ নির্বাচন কমিশনে সওয়াল কল্যাণের!