• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

বিরোধী বিক্ষোভে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদ

পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার লক্ষ্যে কেন্দ্র যে সংশোধনী বিল সোমবার সংসদে পেশ করেছে, তা নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভে কার্যত স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়

বিরোধী বিক্ষোভে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদ

Image: IANS

মঙ্গলবারও বিরোধীদের হইহট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল সংসদ।  লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সোমবারের পর আজও ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে সরব হন বিরোধী সাংসদেরা।তাঁদের দাবি, ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

এদিকে, পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার লক্ষ্যে কেন্দ্র যে সংশোধনী বিল সোমবার সংসদে পেশ করেছে, তা নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভে কার্যত স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

অন্যদিকে, সংসদ চত্বরে পাল্টা বিক্ষোভে নামে এনডিএ-র সাংসদেরা। তাঁদের অভিযোগ, আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সেই ইস্যুতে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জবাব দাবি করেন তাঁরা। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও রাহুল সিনহাও ছিলেন।

ছাত্র আন্দোল ঘিরে দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। বিশেষ করে, ২০ জুলাই সিজেপি-র সংসদ অভিযানের সময় দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-এর রেপিড অ্যাকশন ফোর্সের বিরুদ্ধে পেলেট গান বা ছররা গুলি ব্যবহারে অভিযোগ তুলে পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রকের কাছে জবাব চেয়েছে বিরোধী দলগুলি।