• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

কাশ্মীরে পাঁচ জঙ্গি গ্রেপ্তার

সীমান্তের ওপার থেকে পরিচালিত ‘হ্যান্ডলার’-দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই চক্রটি সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল বলেও সন্দেহ

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ। শ্রীনগরে আন্তঃরাজ্য জঙ্গি চক্র ভেঙে গ্রেপ্তার করা হল পাঁচ জনকে। ধৃতদের মধ্যে দু’জন পাকিস্তানি জঙ্গিও রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিগত পর্যবেক্ষণের পর এই চক্রটির হদিস মেলে। তদন্তে উঠে এসেছে, লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এই মডিউলটি একাধিক রাজ্যে বিস্তৃত ছিল এবং সুসংগঠিত ভাবে কাজ করছিল।

Advertisement

এই অভিযানের অংশ হিসেবে জম্মু-কাশ্মীরের পাশাপাশি রাজস্থান ও হরিয়ানার মোট ১৯টি জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নানা গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা সক্রিয় জঙ্গিদের যাতায়াত, আশ্রয় ও আর্থিক সহায়তা দেওয়ার কাজ করছিল। সীমান্তের ওপার থেকে পরিচালিত ‘হ্যান্ডলার’-দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই চক্রটি সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল বলেও সন্দেহ।

পুলিশের দাবি, এই চক্রটি ভেঙে দেওয়া নিরাপত্তার ক্ষেত্রে বড় সাফল্য। তবে এর সঙ্গে যুক্ত আরও কারও খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে নষ্ট করতে তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement