• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

ফারুক আবদুল্লার উপর হত্যার চেষ্টার অভিযোগে ধৃতকে আদালতে পেশ

অভিযুক্তের উদ্দেশ্য ও হামলার পরিকল্পনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না।

ফারুক আবদুল্লার উপর হত্যার চেষ্টার অভিযোগে ধৃতকে আদালতে পেশ

Photo: File Photo

জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার উপর হত্যাচেষ্টার অভিযোগে ধৃত অভিযুক্তকে বৃহস্পতিবার জম্মু জেলা আদালতে পেশ করল পুলিশ। অভিযুক্ত কমল সিং-কে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ফারুক আবদুল্লার উপর হামলার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের উদ্দেশ্য ও হামলার পরিকল্পনার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার নিরাপত্তা নিয়ে ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতে পেশ করার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হতে পারে। পুরো ঘটনার তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।