• facebook
  • twitter
Friday, 6 March, 2026

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর

আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সিআইএসএফ জওয়ান পৌঁছে যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রাণহানির হুমকির সম্মুখীন হয়ে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর। এরপরেই হুমায়ুনকে হাইকোর্টের নির্দেশে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। বুধবারই আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সিআইএসএফ জওয়ান পৌঁছে যায়।

গত কয়েকমাস আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবীর নিজের দলগঠনের কথা ঘোষণা করেন। এরপর থেকে তিনি একাধিকবার দাবি করেছেন যে, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ী তাঁর নিরাপত্তায় হায়দরাবাদ থেকে বাউন্সার পাঠাচ্ছেন বলে শোনা গিয়েছিল। যদিও তারপর জানা যায় যে, হুমায়ুনের নিরাপত্তার জন্য যাঁদের পাঠানো হয়েছিল, তাঁরা সবাই বাংলার। এরপরেই দ্রুত তাঁদের সরিয়ে দেন হুমায়ুন। অবশেষে এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর।

Advertisement

Advertisement

Advertisement