• facebook
  • twitter
Friday, 3 April, 2026

দাউদের অসুস্থতা ঘিরে ডি-কম্পানিতে ক্ষমতার লড়াই

সংগঠনের ভারসাম্য বজায় রাখতে সক্রিয় আইএসআই

ফাইল চিত্র

আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক একটি চলচ্চিত্র মুক্তির পর থেকেই দাউদের শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই অসুস্থ দাউদ এখন কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন। ফলে তার গড়ে তোলা ডি-কম্পানির ভিতরে শুরু হয়েছে উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন।

সূত্রের খবর, দাউদের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি আর আগের মতো ব্যবসা বা সংগঠনের কার্যকলাপ তদারকি করতে পারছেন না। এই পরিস্থিতিতে সংগঠনের নেতৃত্ব কে নেবে, তা নিয়ে দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোট শাকিল এবং পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। দাউদের ভাই আনিস ইব্রাহিম, ছেলে মইন নওয়াজ, জামাই জুনায়েদ মিয়াঁদাদ এবং স্ত্রী মাহজাবিন— সকলে মিলে নেতৃত্বের প্রশ্নে আলাদা অবস্থান নেয়। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

Advertisement

কারণ, ডি-কম্পানির সঙ্গে জড়িত মাদক পাচার ও জাল নোট চক্র থেকে যে বিপুল পরিমাণ অর্থ পায় তা থেকে একটি বড় অঙ্কের টাকা সন্ত্রাসমূলক কার্যকলাপে ব্যবহার করা হয় বলে গোয়েন্দাদের দাবি। ফলে সংগঠন ভেঙে গেলে সেই অর্থের জোগান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement