• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

রোনাল্ডোর জন্য বিশ্বকাপ জিততে চাই: ব্রুনো ফার্নান্ডেজ

রোনাল্ডো ইতিমধ্যে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন এবং পর্তুগালকে ইুরো ২০১৬ ও উয়েফা নেশনস লিগ এনে দিয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় পর্তুগাল স্বপ্ন দেখতে শুরু করেছে ট্রফিটা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে দেখতে। পর্তুগালের রোনাল্ডো এই নিয়ে ছয় ছয়বার বিশ্বকাপ ফুটবলে খেলতে নামছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে এবারের বিশ্বকাপে পর্তুগাল দুরন্ত ভূমিকা নিতে পারে বলে অনেকেই মনে করছেন। এবারের বিশ্বকাপে পর্তুগালের কোচ রোবার্তো মার্টিনেজ শক্তিশালী দল গড়েছেন। রোনাল্ডোর হাতে এখনও পর্যন্ত বিশ্বকাপের ট্রফি শোভা পায়নি।

এবারের বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে পর্তুগালকে। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ, সব বিভাগেই ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে কোচ রবার্তো মার্টিনেজের দলে। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ আশাবাদী। তাঁর মতে, রোনাল্ডোর অবদানের যথাযথ স্বীকৃতি দিতে পারবে দলটি। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ওয়েন রুনির সঙ্গে কথা বলার সময়ে ব্রুনো ফার্নান্ডেজ বলেন, রোনাল্ডো যদি শেষ বিশ্বকাপ জিতে কেরিয়ার শেষ করতে পারে, তা হবে অসাধারণ অর্জন।

Advertisement

তিনি মনে করেন, এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলের জন্যও একটি বিশেষ মুহূর্ত হবে। ৪১ বছর বয়স অতিক্রম করলেও রোনাল্ডো এখনও তাঁর স্বপ্নের পিছনে ছুটে চলেছেন। পেশাদার কেরিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েও এগিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘোঁচাতে চান এই কিংবদন্তী।

Advertisement

রোনাল্ডো ইতিমধ্যে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন এবং পর্তুগালকে ইুরো ২০১৬ ও উয়েফা নেশনস লিগ এনে দিয়েছেন।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। এবারের বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে পর্তুগালকে। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ, সব বিভাগেই ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে কোচ রবার্তো মার্টিনেজের দলে।

মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ আশাবাদী। তাঁর মতে, রোনাল্ডোর অবদানের যথাযথ স্বীকৃতি দিতে পারবে দলটি।

Advertisement