টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল ম্যাচে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু এখনও ভারতের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় তুলে নেওয়ার পরে ভারতকে এবারে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফাইনালে ভারত খেলবে কিনা, তা নির্ভর করবে এই ম্যাচের উপরে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে কোচ গৌতম গম্ভীরের ভাগ্য নির্ধারণ করবে এই ম্যাচ।
যদি ভারতীয় দল ফাইনাল খেলার সুযোগ না পায়, তাহলে হয়তো কোচ গৌতম গম্ভীরের চাকরি নাও থাকতে পারে। এখানে মনে রাখতে হবে, ২০২৪ সালে বার্বাডোজে বিশ্বকাপ জেতে ভারত। দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন হওয়ার পরে রোহিত শর্মা এই ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন।
Advertisement
ইংল্যান্ডের প্রাক্তন বোলার স্টিভ হার্মিসন স্পষ্ট জানিয়েছেন, গৌতম গম্ভীর যদি ভারতকে ট্রফি না এনে দিতে পারেন, তাহলে কোচের চাকরি থাকবে না। তিনি আরও বলেছেন, গম্ভীরকে ভালো চোখে দেখবেন না নির্বাচকরা। কঠিন সময়ে গৌতম গম্ভীরের পরিকল্পনা সেভিাবে দাগ কাটে না। কিন্তু তিনি যেভাবে কোচিং করিয়ে থাকেন, তার জন্য প্রশংসা পাওয়ার কথা। একজন ভালো কোচের যে সমস্ত গুণ থাকা দরকার, সেই গুণগুলি অবশ্যই গৌতমের মধ্যে রয়েছে। কিন্তু সাফল্যই শেষ কথা বলে। সেখানে যদি গৌতম সফল না হন, তাহলে তার কোনও মূল্য থাকবে না।
Advertisement
Advertisement



