২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি কি এখন থেকেই শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)? তাঁদের সাম্প্রতিক অনুশীলন অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে নেটে ব্যাট হাতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ। প্রথম ম্যাচ হবে আকল্যান্ডের ইডেন পার্কে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সমাজমাধ্যমে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, নেটে ব্যাটিং অনুশীলন করছেন রোহিত (Rohit Sharma) ও বিরাট (Virat Kohli)। ভিডিওটির সঙ্গে বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘ওঁরা ফিরে এসেছেন।’ দুই তারকার অনুশীলনের ছবি প্রকাশ্যে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
They’re back 😍😍 #TeamIndia | @imVkohli | @ImRo45 https://t.co/pmFz19G9DU
— BCCI (@BCCI) October 30, 2026
বিশ্বকাপের প্রস্তুতিতে নজর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ শুধু আর পাঁচটা দ্বিপাক্ষিক সিরিজ নয়। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত ও বিরাটের সামনে। ভারতীয় দলের পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন দু’জনেই।
নেটেও বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল দুজনকেই। নিজস্ব ছন্দে ছিলেন দুজনেই। অকল্যান্ডে পা রাখার পর বিকেলে নেটে তাদের এমন তরতাজা মেজাজে পাওয়াটা একটু অবাক করার মতই। তবে এ থেকেই বোঝা যায়, ব্যাট হাতে ক্রিজে নামতে কতটা মরিয়া তাঁরা।
এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বিরাট(Virat Kohli) রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর সংগ্রহ ১৫,১০৯ রান। রয়েছে ৫৫টি শতরান। অন্য দিকে, ১২,১২০ রান নিয়ে তালিকায় তিন নম্বরে রোহিত। তাঁর শতরানের সংখ্যা ৩৫।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বিরাট
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট (Virat Kohli)। তিনটি ইনিংসে তাঁর সংগ্রহ ১৬৮ রান। প্রথম ম্যাচেই ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাটের (Virat Kohli) সেই ইনিংস ভারতকে জিততে সাহায্য করেছিল।
আরও পড়ুন: আজও হয়তো ম্যাকা, মিগুয়েল, আপুইয়াকে ছাড়াই লড়াই মোহনবাগানের, খেলায় উন্নতি চান কোচ
রোহিতও (Rohit Sharma) কম যাননি। ফিটনেস এবং ২০২৭ বিশ্বকাপে তাঁর জায়গা নিয়ে নানা প্রশ্ন উঠলেও ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে ১২টি ইনিংসে ৬০৪ রান করেছেন রোহিত। গড় ৫০.৩৩, স্ট্রাইক রেট ১০৪.৬৭। রয়েছে দু’টি সেঞ্চুরি এবং দু’টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ১৩৮। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ইনিংসে ২২৫ রান করেছিলেন তিনি। গড় ছিল ৭৫। একটি শতরান এবং একটি অর্ধশতরানও করেছিলেন। সর্বোচ্চ ১০১।
সব মিলিয়ে নিউজিল্যান্ড সফর দুই তারকার কাছেই নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ মঞ্চ। এক দিকে বিরাটের ধারাবাহিকতা, অন্য দিকে রোহিতের (Rohit Sharma) বিধ্বংসী ব্যাটিং—২০২৭ সালের বিশ্বকাপের আগে ভারতীয় সমর্থকেরা আরও এক বার এই জুটির দাপট দেখতে চাইবেন।
দেখুন:




