• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শুরুতেই কি ভাসবে উত্তর-দক্ষিণ?

সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।  

ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শুরুতেই কি ভাসবে উত্তর-দক্ষিণ?

File Photo

সপ্তাহের শুরুর দিনই সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতার কোনও কোনও জায়গায় আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও দেখা মিলেছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের উপরে থাকা সেই নিম্নচাপ ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শুরুর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সোমবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।