• facebook
  • twitter
  • youtube
Thursday, 26 November, 2026

নভেম্বরের শেষে জাঁকিয়ে শীত শহরে, উত্তর-দক্ষিণে কমছে তাপমাত্রা!

পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে।

নভেম্বরের শেষে জাঁকিয়ে শীত শহরে, উত্তর-দক্ষিণে কমছে তাপমাত্রা!

File Photo

নভেম্বর প্রায় শেষ হওয়ার মুখে। কিন্তু এখনও বঙ্গে সেভাবে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। তবে চলতি মাসের শেষে কিছুটা হলেও পারদ পতন হয়েছে। বুধবার পারদ পতনের পর বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় শীত অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গেও বেশিরভাগ জেলায় উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে রাজ্যে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে। সোমবার কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার তা কমে হয় ১৯ ডিগ্রি। বুধবার রাতে তাপমাত্রার পারদ আরও নেমে হয় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় রাতের তাপমাত্রা এমনিতেই ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। আগামী ২ দিন আরও ২-৩ ডিগ্রি পারদ পারদ নামতে পারে। উত্তুরে হাওয়ার দাপটে রাত ও ভোরের দিকে ঠান্ডা আরও বাড়বে। তবে রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে।

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বেলা বাড়লে রোদের দাপটে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর ফের ঠান্ডার অনুভূতি বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের আটটি জেলাতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য ও সমতলের সব জেলায় এখন শীতের আমেজ অনুভূত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন উত্তরবঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।