• facebook
  • twitter
  • youtube
Tuesday, 22 September, 2026

ভোটার তালিকা নিয়ে সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ, ফের শুনানির নির্দেশ দিল্লি আদালতের

অভিযোগকারী বিকাশ ত্রিপাঠীর দাবি, সোনিয়া ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পান। অথচ তার আগেই, ১৯৮০ সালের দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম ছিল। ১৯৮২ সালে সেই নাম বাদ দেওয়া হয় এবং ১৯৮৩ সালে ফের নাম ওঠে বলেও অভিযোগ করা হয়েছে

ভোটার তালিকা নিয়ে সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ, ফের শুনানির নির্দেশ দিল্লি আদালতের

Image: ANI

ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন নিয়ে ফের শুনানি হবে। ১৯৮০ সালের ভোটার তালিকায় সোনিয়ার (Sonia Gandhi) নাম কীভাবে উঠেছিল, সেই প্রশ্নে দায়ের হওয়া মামলায় আগের খারিজের নির্দেশ সোমবার বাতিল করে দেয় দিল্লির দ্বারকা আদালত (Delhi Court)। বিচারপতি বিশাল গোগনে মামলাটি ফের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটি ফের শুনবে আদালত (Delhi Court)।

আরও পড়ুন: নিঠারি মামলা: সুরেন্দ্র কোলির মৃত্যু নিয়ে তদন্তের দাবি তাঁর দাদার, আত্মহত্যা নিয়ে সন্দেহ প্রকাশ

অভিযোগকারী বিকাশ ত্রিপাঠীর দাবি, সোনিয়া (Sonia Gandhi) ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পান। অথচ তার আগেই, ১৯৮০ সালের দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম ছিল। ১৯৮২ সালে সেই নাম বাদ দেওয়া হয় এবং ১৯৮৩ সালে ফের নাম ওঠে বলেও অভিযোগ করা হয়েছে। কীভাবে ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছিল এবং এর জন্য কোনও জাল নথি ব্যবহার করা হয়েছিল কি না, সেই নিয়ে তদন্তের দাবি জানিয়ে সোনিয়ার (Sonia Gandhi) বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছিল।

আরও পড়ুন: নেপালের হরপা বানে মৃতের সংখ্যা ছোঁবে ১০ হাজার, ৭ মিনিটের জল-তাণ্ডবে এখনও নিখোঁজ বাংলার পর্যটকরা

২০২৫-এর ১১ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তার বিরুদ্ধে রিভিশন মামলা করেন ত্রিপাঠী। সোমবার সেই নির্দেশই বাতিল করে বিচারপতি গোগনে বলেন, আগের আদেশে অভিযোগ খারিজের যথেষ্ট কারণ দেখানো হয়নি। পুলিশ আধিকারিকের বক্তব্য নেওয়া এবং সংশ্লিষ্ট থানার স্ট্যাটাস রিপোর্ট চাওয়ার মতো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি বলে আদালত (Delhi Court) জানিয়েছে।

তবে নতুন নির্দেশের অর্থ এই নয় যে সোনিয়ার (Sonia Gandhi) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বা এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত শুধু বিষয়টি ফের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে। মামলার সঙ্গে যুক্ত সকলের বক্তব্য, পুলিশের রিপোর্ট এবং অভিযোগের ভিত্তিতে নতুন করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

দেখুন: