টাটা সন্সের নেতৃত্ব নিয়ে ফের টাটা গোষ্ঠীর অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে। বৃহস্পতিবার সংস্থার পরিচালন পর্ষদ এন চন্দ্রশেখরণকে ( N. Chandrasekaran) আরও পাঁচ বছরের জন্য এগজিকিউটিভ চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। তবে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছেন বলে একাধিক সূত্রের দাবি। ফলে বোর্ডে প্রস্তাব পাশ হলেও টাটা সন্সের আগামী দিনের নেতৃত্ব নিয়ে জট কাটল না, বরং তা আরও প্রকাশ্যে এল।
চন্দ্রশেখরনের ( N. Chandrasekaran) বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি। কিন্তু গত ১২ আগস্ট তিনি ( N. Chandrasekaran) বোর্ডকে জানিয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার পরে আর চেয়ারম্যান পদে নিজেকে পুনর্নিয়োগের জন্য প্রস্তাব করবেন না। তাঁর ( N. Chandrasekaran) এই সিদ্ধান্তকে স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্ত বলেই বৃহস্পতিবার জানিয়েছে টাটা ট্রাস্টস। ট্রাস্টসের বক্তব্য, চন্দ্রশেখরন ( N. Chandrasekaran) নিজেই জানিয়েছিলেন যে তিনি আর নতুন মেয়াদে থাকতে চান না।
আরও পড়ুন: তৃণমূলের নাম-প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের
তবে বৃহস্পতিবারের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ পরিচালকের সমর্থনে ফের তাঁর নামই সামনে আসে। টাটা ট্রাস্টসের দাবি,৪ জন পরিচালক চন্দ্রশেখরনের ( N. Chandrasekaran) পুনর্নিয়োগের পক্ষে ভোট দেন এবং নোয়েল টাটা বিপক্ষে ভোট দেন। ট্রাস্টটের বক্তব্য, টাটা সন্সের সংস্থার নিয়ম অনুযায়ী, অনুযায়ী এই পরিস্থিতিতে পুনর্নিয়োগের প্রস্তাব আইনগতভাবে কার্যকর নয়।
ফলে এখন বিষয়টি সংস্থার বার্ষিক সাধারণ সভা বা এজিএম-এ গড়াতে পারে। টাটা সন্সের ৬৬ শতাংশ মালিকানা টাটা ট্রাস্টসের হাতে। ফলে এজিএম-এ ট্রাস্টসের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ট্রাস্টসের অন্দরেও এই বিষয়ে একমত নেই। বোর্ডে ট্রাস্টসের আর এক প্রতিনিধি বেণু শ্রীনিবাসন চন্দ্রশেখরনের মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি, সিটঙে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ
এর আগে গত ফেব্রুয়ারিতেও চন্দ্রশেখরনের (N. Chandrasekaran) মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে জট তৈরি হয়েছিল। দীর্ঘ সময় নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চলার পরে আগস্টে চন্দ্রশেখরন ( N. Chandrasekaran) নিজেই নতুন চেয়ারম্যান খোঁজার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছিলেন। সেই অবস্থান বদলে বৃহস্পতিবার ফের তাঁকেই ৫ বছরের জন্য রাখার প্রস্তাব অনুমোদিত হওয়ায় টাটা সন্সের অন্দরের টানাপোড়েন নতুন মাত্রা পেল।
টাটা গোষ্ঠীর অন্দরে মূলধন বণ্টন, নতুন ব্যবসার লাভক্ষতি, তালিকাভুক্তি এবং ভবিষ্যৎ পরিকাঠামো নিয়েও এর আগে মতপার্থক্য ছিল। কিন্তু চেয়ারম্যানের মেয়াদবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বোর্ডে প্রকাশ্য বিভাজন সেই দ্বন্দ্বকে আরও সামনে নিয়ে এল।
দেখুন: কাঁচরাপাড়ায় মমতার সফরে বিক্ষোভ, গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, ছোড়া হল চটি-কাদা




