• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

প্রি-ওয়েডিং শ্যুটে মর্মান্তিক দুর্ঘটনা, একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় আলোড়ন

এই দুর্ঘটনা ঘটতেই বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তখনই তাঁরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর স্থানীয়দের কাছ থেকে

প্রি-ওয়েডিং শ্যুটে মর্মান্তিক দুর্ঘটনা, একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় আলোড়ন

Road Accident Photo-SNS

কদিন পরই শুভ পরিণয় সম্পন্ন হওয়ার কথা ছিল। তাই বিয়ের আগে যাওয়া হয় প্রি-ওয়েডিং শ্যুটে। বিয়ের আগের সুন্দর মুহুর্তগুলি ক্যামেরাবন্দি করতেই বেরিয়ে পড়েন তাঁরা। কিন্তু পথেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর তার জেরে চলে গেল তিনটে তরতাজা প্রাণ। এই পথ দুর্ঘটনায় আহত হলেন চারজন। পূর্ব বর্ধমানে প্রি-ওয়েডিং শ্যুটে সব শেষ হয়ে গেল। বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল স্করপিও। বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে ঝর্ণা সংলগ্ন এলাকায় এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে দু’জন ফটোগ্রাফার ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল বেলায় একটি কালো স্করপিও বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে ধাক্কা মারে ওই গাড়ি। এই পথ দুর্ঘটনা ঘটে হঠাৎ রাস্তার সামনে একটি ছাগল চলে এসেছিল বলে। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই মোটরবাইককে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় স্করপিও গাড়ি। এভাবে গাড়ি উল্টে যাওয়ায় ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। তখন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করার কাজ করে। আর খবর দেওয়া হয় পুলিশে।

এই দুর্ঘটনা ঘটতেই বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তখনই তাঁরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওরগ্রাম ফাঁড়ির পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন শেখ নওয়াজ (২৩)। তাঁর বাড়ি বর্ধমান সদর থানার কমল সাগর এলাকায়। দ্বিতীয় মৃতের নাম সাধুজামালা শাহ শেখ (৪৭)। তাঁর বাড়ি ভাতার থানার ওরগ্রামে। তৃতীয় মৃতের নাম সুদেব ঘোষের (২৮) বাড়ি জামালপুর থানার মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়। এই মৃত তিনজন  ছাড়া বাকি দু’জন পেশায় ফটোগ্রাফার ছিলেন। প্রি-ওয়েডিং শ্যুটের কাজেই তাঁরা বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিলেন। তখনই পথ দুর্ঘটনার কবলে পড়লে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়।