বীরভূমের পাথর ব্যবসায়ী তথা ‘পাথরসম্রাট’ নামে পরিচিত টুলু মণ্ডলের (Tulu Mondal) খোঁজে ফের তল্লাশি চালাল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সিউড়ির একটি বাড়িতে পুলিশ আধিকারিকেরা হানা দেন। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির মালিক টুলু মণ্ডল(Tulu Mondal)। সেখানে তাঁর (Tulu Mondal) ম্যানেজার ছোটন নামে এক যুবক থাকেন বলে পুলিশের কাছে খবর রয়েছে। মূলত তাঁর খোঁজেই এই তল্লাশি চলছে।
হিসাববহির্ভূত সম্পত্তি, বিপুল অঙ্কের নগদ অর্থ এবং সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগে টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইতিমধ্যেই তাঁর কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও অধরা রয়েছেন টুলু।
আরও পড়ুন: ‘নটি বয়’-এর পরীক্ষা আজ, নজর শ্রীহরিকোটায়
সম্প্রতি মহম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর (Tulu Mondal) আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। মিনারকে গ্রেপ্তার করা হলেও টুলুর খোঁজ এখনও মেলেনি। তদন্তের স্বার্থে তাঁর একাধিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেপ্তারির আশঙ্কায় টুলু (Tulu Mondal) প্রথমে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন। পরে গ্রেপ্তার পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তিনি অন্য বেঞ্চের দ্বারস্থ হন। তবে শেষ পর্যন্ত হাইকোর্ট তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতায় রাজি ভারত
পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিস জারি করা হয়েছে। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে তাঁকে ঘোষিত অপরাধী হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছিল।
দেখুন:




