• facebook
  • twitter
  • youtube
Wednesday, 21 October, 2026

শরৎ এল রে: বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা

মহিলারা একে অপরের গালে, কপালে এবং সিঁথিতে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে ওঠেন।

শরৎ এল রে: বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা

Image: IANS

চারদিন বাপের বাড়ি থাকার এবার বাড়ি ফেরার পালা। বিজয়া দশমীর দিন ছেলে-মেয়েদের নিয়ে উমা রওনা দেন কৈলাসে। তাই এ দিন সকালে দেবী দুর্গাকে বরণ করার মধ্যে দিয়ে শুরু হয় বিদায়ের পর্ব। দেবীর কপালে সিঁদুর পরিয়ে দেন মহিলারা।

Image: IANS

দেবীর চরণেও নিবেদন করা হয় সিঁদুর। ঢাকের বাদ্যি, উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। মহিলারা একে অপরের গালে, কপালে এবং সিঁথিতে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে ওঠেন। রাঙা হয়ে ওঠে সকলের মুখ। বিজয়া দশমী মানেই বাঙালির কাছে আনন্দের সঙ্গে বিষাদের সুর মিশে যাওয়া।

আরও পড়ুন: শরৎ এল রে: কৃষ্ণের মঙ্গল কামনা করে গোপিনীরা সিঁদুর খেলতেন, তাহলে কী করে দুর্গাপুজোয় চালু হল সিঁদুর খেলা?

Image: IANS

ছোটরা এদিন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সমবয়সীরা করেন কোলাকুলি। একে অপরকে খাইয়ে দেওয়া হয় মিষ্টি। চারদিনের পুজো শেষে উমার কৈলাসে ফিরে যান। তাই প্রতিমা বিসর্জনের আগে দেবীকে বরণ করার পর সিঁদুর খেলায় মাতেন বাঙালি মহিলারা। হাসি, শুভেচ্ছা এবং মিষ্টিমুখের মধ্যে দিয়ে এগিয়ে চলে বিজয়া পর্ব।

দেখুন: উমার বিদায়বেলায় সিঁদুরখেলা, মুদিয়ালি ক্লাবে উৎসবের আবহ