বলিউড অভিনেতা টাইগার শ্রফকে (Tiger Shroff) খুনের চেষ্টায় উঠে এল নতুন তথ্য। হামলার দায় আগেই স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠেরা। পুলিশি তদন্তে উঠে এসেছে, হামলার জন্য পিস্তল ও গুলি অমৃতসর থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর পর মঙ্গলবার আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতের হলেন ২১ বছরের কুণাল, ১৯ বছরের সুমিত, ২৩ বছরের রাধা এবং ২৩ বছরের ববিতা। দিল্লি ও সোনিপত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে তাঁরা যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। চার জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। এর আগে গ্রেপ্তার হওয়া তিন জনও বর্তমানে মুম্বাই পুলিশের হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: টাইগার শ্রফের নিরাপত্তায় পুলিশি প্রহরা, তিন অভিযুক্তকে নিয়ে মুম্বাই রওনা পুলিশের
তদন্তকারীদের দাবি, টাউগাল শ্রফ (Tiger Shroff) এই হামলার মূল লক্ষ্য ছিলেন না। তাঁদের নিশানায় ছিলেন বলিউড অভিনেতাক সলমন খান। বান্দ্রায় সলমনের বাড়ির সামনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন বিষ্ণোই গ্যাংয়ের সদস্যেরা। কিন্তু সেখানে কড়া নিরাপত্তার ব্যবসথা দেখে পরিকল্পনা বদল করা হয়। এর পর সলমনের ঘনিষ্ঠ অভিনেতাক টাইগারকে নিশানা করা হয় বলে পুলিশের অনুমান।
গত ১৮ অক্টোবর টাইগারের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। অভিনেতার অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে জখম হন তাঁর গাড়িরচালক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। সমাজমাধ্যমে পোস্ট করে হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ গ্যাংস্টার অনিল পণ্ডিত ও হরমন সান্ধু।
আরও পড়ুন: টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, রাজস্থানের কোটা থেকে পাকড়াও
মঙ্গলবার ডিসিপি প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন, অভিযুক্ত কুণাল আগে জেলে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর এক বন্ধুর মাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের অনিলের সঙ্গে তাঁর পরিচয় হয়। অনিলের নির্দেশেই অমৃতসর থেকে পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন কুণাল।
মাস দুয়েক আগের রাধার সঙ্গে কুণালের পরিচয় হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পিস্তল নিয়ে মুম্বাই যাওয়ার জন্য রাধাকে রাজি করান তিনি। গত ১৫ অক্টোবর রাধা ও তাঁর বান্ধবী ববিতাকে নিয়ে নয়াদিল্লি স্টেশনে পৌঁছন কুণাল। রাধার ব্যাগেই রাখা ছিল পিস্তল। ১৭ অক্টোবর তাঁরা দাদর স্টেশনে নামেন।
দাদরে পৌঁচে রাধা ও ববিতা একটি হোটেলে ওঠেন। পরের দিন সকাল ১১টার সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি ব্যাগটি নিয়ে যায় এক কিশোর। তারপরই সন্ধ্যাতেই শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এই ঘটনার পর টাইগার শ্রফ (Tiger Shroff) এবং সলমন খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
দেখুন:




