• facebook
  • twitter
Tuesday, 21 April, 2026

শুভেন্দুর নন্দীগ্রাম কেন্দ্রে পুলিশ অবজার্ভার বদল

কমিশন সূত্রে খবর, আসন্ন ভোটকে সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে নজরদারি আরও শক্ত করতেই এই সিদ্ধান্ত। নন্দীগ্রাম বরাবরই স্পর্শকাতর কেন্দ্র হিসেবে পরিচিত।

ভোটের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই নন্দীগ্রামে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। পুলিশ অবজার্ভার হিতেশ চৌধুরীকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ সিংকে। শেষ মুহূর্তের এই বদল ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

কমিশন সূত্রে খবর, আসন্ন ভোটকে সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে নজরদারি আরও শক্ত করতেই এই সিদ্ধান্ত। নন্দীগ্রাম বরাবরই স্পর্শকাতর কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে। ফলে ভোটের আগে পর্যবেক্ষক বদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

শুধু নন্দীগ্রাম নয়, চলতি নির্বাচনী মরসুমে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক প্রশাসনিক রদবদল করেছে কমিশন। কোথাও পুলিশ আধিকারিক, কোথাও বা নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের সরানো হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, কোনওরকম পক্ষপাতিত্ব বা গাফিলতি বরদাস্ত করা হবে না। কমিশনের এই পদক্ষেপে ভোটারদের আস্থা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও বিরোধীদের অভিযোগ, বিজেপির ইশারাতেই ভোটের একেবারে মুখে এই ধরনের রদবদল করা হচ্ছে। আসলে কমিশনের উদ্দেশ্য হল, বিজেপিকে সুবিধা করে দেওয়া। সব মিলিয়ে ভোট গ্রহণের মাত্র ২ দিন আগে নন্দীগ্রামের এই রদবদল নতুন করে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

Advertisement