• facebook
  • twitter
  • youtube
Saturday, 28 November, 2026

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে কল্যাণীতে পথ অবরোধ

বিক্ষোভকারীদের দাবি, এই রাস্তাই এলাকার মানুষের যাতায়াতের প্রধান ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভাঙা রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে কল্যাণীতে পথ অবরোধ

Image: SNS

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা দ্রুত মেরামতির দাবিতে পথে নামলেন টোটোচালক ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার নদিয়ার কল্যাণীর সগুনা এলাকায় চেকপোস্ট থেকে মদনপুর পর্যন্ত প্রধান রাস্তার বেহাল দশার প্রতিবাদে সগুনা পঞ্চায়েত সংলগ্ন চৌমাথার মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তার কারণে প্রতিদিন সাধারণ মানুষ, রোগী ও স্কুলপড়ুয়াদের চরম সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

বিক্ষোভকারীদের দাবি, এই রাস্তাই এলাকার মানুষের যাতায়াতের প্রধান ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভাঙা রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন।

আরও পড়ুন: চাকদহে মতুয়া নেতার বাড়িতে ঢুকে লুটপাট, স্ত্রীকে ধর্ষণ ও দুই কন্যাকে নির্যাতনের অভিযোগ

স্থানীয় বাসিন্দা কৃষ্ণ হালদার জানিয়েছেন, পুজোর আগে একই দাবিতে অবরোধ করা হয়েছিল। তখন দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস মিললেও চার মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কাজ শুরু হয়নি। তাঁর অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়কের টোল এড়াতে ভারী যানবাহন ও ডাম্পার এই রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দ্রুত রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

দেখুন: