• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

উইকএন্ডেও ভাসবে দক্ষিণবঙ্গ! উত্তরে জারি কমলা সতর্কতা, কলকাতায় কী পরিস্থিতি?

উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উপরের জেলাগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উইকএন্ডেও ভাসবে দক্ষিণবঙ্গ! উত্তরে জারি কমলা সতর্কতা, কলকাতায় কী পরিস্থিতি?

Photo: File photo

গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার ছুটির দিনেও আকাশের মুখ ভার। এখনও পর্যন্ত বৃষ্টি না হলেও কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশের দেখা মিলছে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদীয়ায় আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

রবিবার কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশের দেখা মিলছে। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উপরের জেলাগুলি বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।