• facebook
  • twitter
Sunday, 26 April, 2026

আজ নামছে মহমেডান

প্রতিপক্ষ দিল্লিও খুব একটা ভালো জায়গায় নেই। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে রয়েছে তারা।

মহামেডান ক্লাব। ফাইল চিত্র

আইএসএলে অবনমন বাঁচানোর লড়াইয়ে আজ অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। শেষ দুম্যাচে দু পয়েন্ট পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাদা-কালো শিবিরে।

প্রতিপক্ষ দিল্লিও খুব একটা ভালো জায়গায় নেই। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে রয়েছে তারা। অবনমন বাঁচানোর লক্ষ্যে তাই এই ম্যাচকেই টার্গেট করেছেন সাদা-কালো কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু।

Advertisement

মেহেরাজ জানেন, এই পরিস্থিতিতে থেকে ঘুরে দাঁড়াতে গেলে জয় ছাড়া কোনও উপায় নেই তাদের কাছে। তাই, দিল্লির বিপক্ষে ম্যাচ জিতে নিজেদের অবস্থান উন্নত করতে চাইছেন তিনি।

Advertisement

Advertisement