• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

মহামেডান চ্যাম্পিয়ন

রূপাল তিওয়ারি তিনটি উইকেট পেয়েছেন। ১৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মোহনবাগান খেলতে নামলে তাদের ইনিংস শেষ হয় ১০১ রানে।

মহামেডান চ্যাম্পিয়ন

সিএবি পরিচালিত মহিলাদের একদিনের ক্লাব লিগ ক্রিকেটে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার মহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে। মহামেডান ইনিংস শেষ করে ১৫৩ রানে। প্রীতি মণ্ডল ২৭ ও মিতা পাল ২৬ রান করেন।

সাইকা ইশাক চারটি উইকেট পান। রূপাল তিওয়ারি তিনটি উইকেট পেয়েছেন। ১৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মোহনবাগান খেলতে নামলে তাদের ইনিংস শেষ হয় ১০১ রানে। সাইকা ইশাক ৩৩ ও রূপাল তিওয়ারি ২৩ রান করেন। রেমন্দিনা খাতুন, পাপিয়া দাস ও মিতা পাল তিনটি করে উইকেট পেয়েছেন। মহামেডান ৫২ রানে মোহনবাগানকে হারিয়ে খেতাব জিতে নেয়।