• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

আজ ডুরান্ড কাপে ‘ডু অর ডাই’ ম্যাচ, ইস্টবেঙ্গলের প্রথম এগারোয় বিদেশিদের রাখার ভাবনা হাবাসের

গত শনিবার ডার্বিতে মোহনবাগান এসজি-র কাছে হেরে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। তাই আজ, শুক্রবার ডুরান্ড কাপের

আজ ডুরান্ড কাপে ‘ডু অর ডাই’ ম্যাচ, ইস্টবেঙ্গলের প্রথম এগারোয় বিদেশিদের রাখার ভাবনা হাবাসের

pic- X

গত শনিবার ডার্বিতে মোহনবাগান এসজি-র কাছে হেরে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। তাই আজ, শুক্রবার ডুরান্ড কাপের লড়াইয়ে সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে জয় ছাড়া কোনো রাস্তা নেই লাল-হলুদ বাহিনীর।

শনিবার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান গোল করে এগিয়ে গেলেও শেষ দিকে এতটাই রক্ষণাত্মক হয়ে যায় যে, যে কোনো মুহূর্তে গোল খেয়ে যেতে পারত তারা। ইস্টবেঙ্গল আটটি গোলের সুযোগ তৈরি করে। তার মধ্যে তাদের দুটি শট ছিল গোলের লক্ষ্যে।

শুক্রবারের ম্যাচে গোলের সুযোগ তৈরি করা তো বটেই, তা কাজে লাগানোই লাল-হলুদ বাহিনীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিআইএসএফ মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষ নয়। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরেছে সর্বভারতীয় পুলিশ গেমসের বর্তমান চ্যাম্পিয়নরা। তবু কোচ আন্তোনিও লোপেজ হাবাস কখনো কোনো প্রতিপক্ষকে হালকা ভাবে নেন না। এই ম্যাচেও তার ব্যতিক্রম হচ্ছ না।

আজ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে যে ডু অর ডাই ম্যাচে নামছে তাঁর দল তা খুব ভালো করেই জানেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই ডার্বিতে প্রথম এগারোয় কোনো বিদেশিকে না রাখলেও দ্বিতীয় ম্যাচে সম্ভবত তা করবেন না। বরং দুই বিদেশি দানি র‌্যামিরেজ ও মহম্মদ রশিদকে প্রথম দলে রেখেই পরিকল্পনা তৈরি করেছেন তিনি। ডার্বির দল থেকে হয়তো বাদ পড়বেন রোহিত কুমার, রোহিত দানু, জয় গুপ্তা, বিপিন সিং, ডেভিডে লালনসাঙ্গা-রা।

প্রথম এগারোয় দুই বিদেশি ছাড়াও পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং নরিন্দর গেহলটের থাকার সম্ভাবনা উজ্জ্বল। আরেক বিদেশি নাচো মনসালভে থাকতে পারেন রিজার্ভ বেঞ্চে। লাল-হলুদের অন্য দুই বিদেশি– ক্রিস ইকোনোমেডিস এবং এফিয়ং ভিসা সমস্যায় পড়েছেন। সেই সমস্যা মিটিয়ে কবে শহরে আসছেন, তা এখনও জানা যায়নি। তবে গত ম্যাচের শেষ দিকে যেমন খেলেছিল ইস্টবেঙ্গল, যে ভাবে তারা চেপে ধরেছিল চিরপ্রতিপক্ষ মোহনবাগান এসজি-কে, সে ভাবে খেলতে পারলে হয়তো জয় পেতে অসুবিধা হবে না তাদের।