• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

গল টেস্টে দু’বার একই ফাঁদে পা দিয়েছেন, দুর্বলতা কাটাতে অনুশীলনে বড় পদক্ষেপ শুভমানের

গলে প্রথম ইনিংসে ১৬ রান করেছিলেন শুভমান (Shubman Gill)। দ্বিতীয় ইনিংসে আরও হতাশ করেন, মাত্র ৮ রান করে সেই জয়সূর্যেরই বলে আউট হয়ে। ভারত অবশ্য সেই ম্যাচ ১৬৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার, কলম্বোয়

গল টেস্টে দু’বার একই ফাঁদে পা দিয়েছেন, দুর্বলতা কাটাতে অনুশীলনে বড় পদক্ষেপ শুভমানের

Photo: Representational Image

প্রথম টেস্টে রান পেলেন না। তার থেকেও বড় চিন্তা, দু’বারই তাঁকে ফিরিয়ে দিলেন বাঁ-হাতি স্পিনার প্রভাত জয়সূর্য। দ্বিতীয় টেস্টের আগে তাই নিজের দুর্বলতা কাটানোর কাজই শুরু করে দিলেন শুভমান গিল (Shubman Gill)। কলম্বোয় অনুশীলনে বাঁ-হাতি স্পিনের বিরুদ্ধে দীর্ঘ সময় ব্যাট করে নিজের সমস্যা শুধরে নেওয়ার চেষ্টা করলেন ভারত অধিনায়ক (Shubman Gill)।

গলে প্রথম ইনিংসে ১৬ রান করেছিলেন শুভমান (Shubman Gill)। দ্বিতীয় ইনিংসে আরও হতাশ করেন, মাত্র ৮ রান করে সেই জয়সূর্যেরই বলে আউট হয়ে। ভারত অবশ্য সেই ম্যাচ ১৬৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার, কলম্বোয়।

বাঁ-হাতি স্পিনের বিরুদ্ধে শুভমানের সমস্যা নতুন নয়। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৪২টি ম্যাচে ১১ বার বাঁ-হাতি স্পিনারের বলে আউট হয়েছেন তিনি। বিশেষ করে বলের লাইনে গিয়ে ঠিক মতো খেলতে না পারার সমস্যাই তাঁকে ভুগিয়েছে বারবার। গল টেস্টে জয়সূর্যের বিরুদ্ধে সেই দুর্বলতা আরও এক বার স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘আমি জাতীয় কোচ থাকলে কিছুতেই ব্রাজিলের বিরুদ্ধে দল নামাতাম না’- সুনীল ছেত্রীদের প্রাক্তন হেডস্যার কেন এমন বললেন?

সেই কারণেই শুক্রবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) নেটে আলাদা করে বাঁ-হাতি স্পিনের বিরুদ্ধে প্রস্তুতি নেন শুভমান(Shubman Gill)। নেটে তাঁকে বল করেন মানব সুথার, রবীন্দ্র জাডেজা এবং স্থানীয় কয়েক জন বোলার। দীর্ঘ সময় ধরে সেই অনুশীলন চলে।

ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে জানালেন, শুধু কোনও নির্দিষ্ট বোলারকে মাথায় রেখে যে এই অনুশীলন করছেন তিনি, তা নয়, কলম্বোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছেন শুভমান(Shubman Gill)। তাঁর কথায়, ‘ও যে ভাবে খেলে, তাতে সব সময়ই রান করার একটা প্রবণতা থাকে। ও পিচের পরিস্থিতি, পিচের গতি এবং কী ধরনের শট খেলা যায়, কী ভাবে প্রতিরোধ করা যায়— সব কিছু দেখছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে’।

শুভমানের(Shubman Gill) ব্যাটিং নিয়ে খুব বেশি পরিকল্পনা করে এগোনোর প্রয়োজন নেই বলেও মনে করেন সাইরাজ। তিনি (Shubman Gill)বলেন, ‘ও কী ভাবে খেলবে, তা নিয়ে খুব বেশি পরিকল্পনার কিছু নেই। প্রতিটি ইনিংসে ও নিজের স্বাভাবিক খেলার ধরনটাই অনুসরণ করে’।

পরিসংখ্যান অবশ্য বলছে, অফস্পিন ও লেগস্পিনের বিরুদ্ধে শুভমন তুলনামূলক ভাবে অনেক বেশি সফল। দুই ধরনের স্পিন মিলিয়ে তাঁর গড় ৬১। সব ধরনের স্পিনারের বিরুদ্ধে কেরিয়ার গড়ও ৪৮। তাই বাঁ-হাতি স্পিনের বিরুদ্ধে দুর্বলতা কাটাতে পারলে দ্বিতীয় টেস্টে বড় রান করার সুযোগ রয়েছে ভারত অধিনায়কের।

আরও পড়ুন: ৪৬ বছরেই ফের ফুটবলে রোনাল্ডিনহো! ইতালির ক্লাবে নতুন ভূমিকায় ব্রাজিলের কিংবদন্তি

এ দিকে এ দিন ভারতীয় দলের অনুশীলনে ছিলেন কুলদীপ যাদবও। তবে তিনি বল বা ব্যাট কিছুই করেননি। অফস্পিনার সারাংশ জৈন কয়েক ওভার বল করেন ঋষভ পন্থ ও শুভমানকে (Shubman Gill)। দু’এক বার পন্থকেও সমস্যায় ফেলেন তিনি। তবে তা দেখে দ্বিতীয় টেস্টে কুলদীপের জায়গায় সারাংশ খেলবেন, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছনো ঠিক হবে না বোধহয়।

সাইরাজ জানিয়েছেন, কুলদীপ ও রাহুল দু’জনকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। গল টেস্টে পাঁচ দিন খেলার পর দলকে গল থেকে কলম্বোয় যাত্রাও করতে হয়েছে। প্রথম টেস্টে অবশ্য রাহুল এবং ধ্রুব জুরেল দু’জনেই হাফ সেঞ্চুরি করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

প্রথম টেস্টের শিক্ষা নিয়েই এ বার শুভমানের (Shubman Gill)লক্ষ্য— জয়সূর্য বা তাঁর মতো বাঁ-হাতি স্পিনারের ফাঁদে আর পা না দেওয়া। কলম্বোয় তাঁর ব্যাটে সেই জবাব মেলে কি না, নজর থাকবে সেদিকেই।

দেখুন: ‘খোলা সীমান্ত পাহারা সবচেয়ে কঠিন কাজ’, SSB জওয়ানদের প্রশংসা অমিত শাহের