• facebook
  • twitter
  • youtube
Friday, 21 August, 2026

৪৬ বছরেই ফের ফুটবলে রোনাল্ডিনহো! ইতালির ক্লাবে নতুন ভূমিকায় ব্রাজিলের কিংবদন্তি

বৃহস্পতিবার ইতালিতে পৌঁছন রোনাল্ডিনহো। ফোরলি বিমানবন্দর থেকে তিনি যান রাভেন্নায়। পরে স্তাদিয়ো ব্রুনো বেনেল্লিতে ক্লাবের নতুন সদস্য হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোনাল্ডিনহোর যোগ দেওয়ার খবর অবশ্য জুনেই ঘোষণা করেছিল রাভেন্না

৪৬ বছরেই ফের ফুটবলে রোনাল্ডিনহো! ইতালির ক্লাবে নতুন ভূমিকায় ব্রাজিলের কিংবদন্তি

Photo: Representational Image

ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। পেশাদার ফুটবলে শেষ বার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। কিন্তু ১১ বছর পর ফের ফুটবল দুনিয়ার সঙ্গে নতুন ভাবে জুড়ে গেলেন রোনাল্ডিনহো(Ronaldinho)। ইতালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসিতে (Ravenna FC) যোগ দিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি। শুধু ক্লাবের সঙ্গে যুক্ত হওয়াই নয়, রাভেন্নার (Ravenna FC) অংশীদারও হয়েছেন তিনি। তবে ৪৬ বছর বয়সে ফের মাঠে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত রহস্যই রেখে দিলেন প্রাক্তন বার্সেলোনা তারকা(Ronaldinho)।

বৃহস্পতিবার ইতালিতে পৌঁছন রোনাল্ডিনহো (Ronaldinho)। ফোরলি বিমানবন্দর থেকে তিনি যান রাভেন্নায় (Ravenna FC)। পরে স্তাদিয়ো ব্রুনো বেনেল্লিতে ক্লাবের নতুন সদস্য হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। রোনাল্ডিনহোর (Ronaldinho) যোগ দেওয়ার খবর অবশ্য জুনেই ঘোষণা করেছিল রাভেন্না(Ravenna FC)।

রাভেন্না (Ravenna FC) ইতালির সিরি সি-র দল। ক্লাবটির মালিক রোনাল্ডিনহোর(Ronaldinho) বন্ধু ইগ্নাজিও চিপ্রিয়ানি। তাঁর স্বপ্ন, এক দিন রাভেন্নাকে (Ravenna FC) ইতালির প্রথম ডিভিশনে তুলে আনা। সেই লক্ষ্যেই ব্রাজিলের কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত।

আরও পড়ুন: নিলামের আসরে মেসির জার্সি বনাম রোনাল্ডোর জার্সি, কোন মহাতারকার জার্সির দাম উঠল ছয় গুণের বেশি?

চিপ্রিয়ানি বলেছেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য ছিল গোটা শহরকে দলের আরও কাছে নিয়ে আসা। নতুন মরসুমকে ঘিরে সমর্থকদের মধ্যে আনন্দ এবং উত্তেজনা তৈরি করা’।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, রোনাল্ডিনহো (Ronaldinho) কি ফের ফুটবল বুট পায়ে মাঠে নামবেন? তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ২৯৯ গোল রয়েছে। রাভেন্নার (Ravenna FC) জার্সিতে একটি গোল করতে পারলে সংখ্যাটা পৌঁছবে ৩০০-তে। সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে চওড়া হাসি দিয়ে রোনাল্ডিনহোর জবাব, ‘যদি তা হয়, তা হলে তো ভালই হবে’।

কিন্তু তার পরেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, মাঠে নামার সিদ্ধান্ত তাঁর একার নয়। রোনাল্ডিনহো(Ronaldinho) বলেছেন, ‘আমি জানি না। সেটা প্রেসিডেন্ট এবং কোচের উপর নির্ভর করবে। আমাদের বন্ধুত্বের কারণেই আমি এখানে এসেছি। দলের ভাল করার জন্য অপেক্ষা করব। আমি এখানে সাহায্য করতে এসেছি’।

আরও পড়ুন: কোচিং জীবনে প্রবেশের মুখেই ডোপিংয়ে সাময়িক নির্বাসনের ধাক্কা, নিজেকে কলঙ্কমুক্ত করার লড়াই স্বপ্না বর্মণের সামনে

চিপ্রিয়ানি অবশ্য নিশ্চিত করেছেন, সোমবার রেজ্জিয়ানার বিরুদ্ধে রাভেন্নার (Ravenna FC)মরসুমের প্রথম ম্যাচে খেলবেন না রোনাল্ডিনহো (Ronaldinho)। ফলে ব্রাজিলের কিংবদন্তিকে আবার মাঠে দেখতে অপেক্ষা করতেই হবে ফুটবলপ্রেমীদের।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোনাল্ডিনহো (Ronaldinho)। প্যারিস সাঁ জাঁরম, বার্সেলোনা এবং এসি মিলানের হয়ে খেলে বিশ্ব ফুটবলে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অরও। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পর এ বার রাভেন্নার (Ravenna FC) হাত ধরে ফুটবলে তাঁর নতুন অধ্যায় শুরু হল।

প্রশ্ন একটাই— নতুন ভূমিকাতেই কি সীমাবদ্ধ থাকবেন রোনাল্ডিনহো (Ronaldinho), নাকি ৪৬ বছর বয়সে আরও এক বার বল পায়ে মাঠে নেমে নিজের ৩০০তম গোলের গল্প লিখবেন?

দেখুন: যুবভারতীর মাঠে পা রেখেই চিন্তায় ব্রাজিল কর্তারা!