ফুটবল মাঠে দু’জনের লড়াই নিয়ে বিতর্কের শেষ নেই। কে সর্বকালের সেরা— লিওনেল মেসি (Lionel Mess) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? এই চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা চলছে, চলবেও। তবে এই দ্বৈরথ যে পৌঁছে যাবে নিলামের আসরেও, তা কে-ই বা ভাবতে পেরেছিল? কিন্তু এমনটাই হয়েছে। আর সেখানে দামের লড়াইয়ে ফুটবলের এক মহাতারকাকে অনেকটাই পিছনে ফেলে আরেক মহাতারকা।
এই আসরে নিলামে উঠেছিল মেসি(Lionel Mess) এবং রোনাল্ডোর (Cristiano Ronaldo) দুটি জার্সি। দুই জার্সিই একই ব্যক্তির সংগ্রহ। মেসির(Lionel Mess) জার্সিটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ স্মৃতি। ২০১২ সালের আগস্টে একটি প্রাক্মরসুম ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে খেলেছিলেন আর্জেন্টিনার তারকা। সেই ম্যাচে মেসির (Lionel Mess) পরা জার্সিটিই এ দিন নিলামে ওঠে। ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল।
জার্সিটির মালিক ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দীর্ঘ দিনের ম্যাসাজ থেরাপিস্ট রড থর্নলি। ম্যাচের কয়েক দিন আগে তিনি বার্সেলোনার তৎকালীন ডিফেন্ডার জেরার পিকেকে মেসির (Lionel Mess) জার্সির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন।
থর্নলি সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘ম্যাচের কয়েক দিন আগে আমি জেরার্ড পিকে-কে বলে রেখেছিলাম, আমি কখনও তোমার কাছে কিছু চাই না, কিন্তু এই ম্যাচ থেকে মেসির (Lionel Mess) জার্সিটা আমার চাই’।
ম্যাচের শেষে পিকে-ই বার্সেলোনার ড্রেসিংরুমে নিয়ে যান থর্নলিকে। তখনও মেসির (Lionel Mess) গায়ে ছিল সেই জার্সি। থর্নলির কথায়, ‘জেরার্ড ম্যাচের শেষে আমাদের ড্রেসিংরুমে এসে আমাকে নিয়ে সরাসরি ওদের ড্রেসিংরুমে গিয়েছিল। তখনও মেসির (Lionel Mess) গায়ে জার্সিটা ছিল’।
এর পর জার্সি খুলে তাতে স্বাক্ষর করেন মেসি। শুধু তা-ই নয়, থর্নলির সঙ্গে হাতও মেলান তিনি। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে থর্নলি বলেন, ‘ও জার্সিটা খুলে আমার সামনে বসেই তাতে সই করেছিল এবং আমার সঙ্গে হাত মিলিয়েছিল। মুহূর্তটা অবিশ্বাস্য ছিল’।
আরও পড়ুন: ফের বিশাল কয়েথের হাতই টাই ব্রেকারে জেতাল মোহনবাগানকে, ডুরান্ডের ফাইনালে ফের ডার্বি
অন্য দিকে, রোনাল্ডোর (Cristiano Ronaldo)জার্সিটিও ছিল বিশেষ। ২০১৪-১৫ মরসুমে রিয়াল মাদ্রিদের জন্য তৈরি হয়েছিল সেটি। তবে ম্যাচে সেটি পরেননি রোনাল্ডো (Cristiano Ronaldo)। জার্সিটিতে থর্নলির উদ্দেশে রোনাল্ডোর (Cristiano Ronaldo) ব্যক্তিগত বার্তাও ছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে কাজ করেছিলেন থর্নলি। কিন্তু শেষ পর্যন্ত কার জার্সি কত দামে নিলাম হয়, তা তো জানাই হল না!
মেসির (Lionel Mess) জার্সিটি বিক্রি হয় ৬৬,১০৭ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লক্ষ টাকা। অন্য দিকে, রোনাল্ডোর (Cristiano Ronaldo)জার্সির দাম ওঠে ১০,৬০১ ডলার। অর্থাৎ, মেসির জার্সির দাম রোনাল্ডোর (Cristiano Ronaldo)জার্সির চেয়ে ছয় গুণেরও বেশি।
দুই মহাতারকার জার্সি একই সংগ্রহ থেকে নিলামে উঠলেও শেষ পর্যন্ত দামের নিরিখে মেসির স্মারকই বাজিমাত করে। ফুটবলের দুই কিংবদন্তির তুলনা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে নিলামঘরে অন্তত ব্যবধানটা স্পষ্ট হল।




