এশিয়া কাপ শুরুর আগেই সঞ্জু স্যামসনের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। অবশেষে তিনি যখন ভারতীয় দলে সুযোগ পেলেন তখন চেনা পরিচিত জায়গার বদলে অনেকটাই নিচের দিকে খেলতে একপ্রকার বাধ্য করা হল তাঁকে। শুভমান গিল দলে আসার পরেই নিজের পছন্দের ওপেনিং করাটা ছেড়ে দিতে হয়েছে তাঁকে। ওপেনার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট সফল তিনি। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। তবে, এশিয়া কাপের দল নির্বাচনের সময়েই নির্বাচক প্রধান অজিত আগারকার জানিয়ে দিয়েছিলেন শুভমান গিল না থাকায় ওপেনিংয়ের দায়িত্ব সামলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ওমানের বিপক্ষে ম্যাচে চাপের মুখে অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষেও ১৭ বলে ১৩ রান করেছিলেন তিনি। তবে, ফিনিশার হিসেবে ভবিষ্যতে সঞ্জু কতটা সফল হতে পারবেন তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই।
এই অবস্থায় মুখ খুললেন ভারতীয় দলে গম্ভীরের সহকারী দুশখাতে। শুভমান গিলের উদাহরণ টেনে সঞ্জুকে তাঁর পরামর্শ, যেকোনও পরিস্থিতির সঙ্গে তাঁকে মানিয়ে নিতে হবে। দুশখাতের মতে, ভারতীয়ও ব্যাটিং লাইন আপ অনুযায়ী পাঁচ নম্বরী একজন স্থায়ী ব্যাটসম্যান দরকার। সেক্ষেত্রে, সঞ্জু স্যামসন আদর্শ। এরপরেই ভারতীয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের উদ্দেশে তাঁর পরামর্শ ওই জায়গায় কিভাবে খেলতে হয় তা খুঁজে বার করতে হবে স্যামসনকে। আর যদি খুঁজে না পান, সেক্ষেত্রে তাঁকে বাদ পড়তে হবে দল থেকে। সরাসরি না বললেও ঘুরিয়ে সেই বার্তাই যেন সঞ্জুকে দিলেন তিনি। কারণ, বর্তমানে শুভমান গিল যে ফর্মে আছেন তাতে ওপেনিংয়ে নিজের জায়গা ফিরে পাওয়া কার্যত মুশকিল সঞ্জুর জন্য। এদিকে, দলের বাইরে বসে আছেন রিঙ্কু সিংয়ের মতন ফিনিশার। তাই সব মিলিয়ে, আগামীদিনে সঞ্জুর জন্যও যে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে তা বলাই বাহুল্য।
Advertisement
Advertisement
Advertisement



