টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার যেমন আইসিসি ক্রমতালিকায় এগিয়ে এসেছেন, আবার কেউ কেউ পিছিয়ে পড়েছেন। এই তালিকায় বিরাট প্রমোশন পেয়েছেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। পাশাপাশি, ঈশান কিশান বড় লাফ দিয়েছেন। তবে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক বর্মা ক্রমতালিকায় বেশকিছুটা পিছিয়ে পড়লেন। বুধবার আইসিসির যে নতুন ক্রমতালিকা প্রকাশ প্রিয়রছে তাতে বিশ্বকাপের প্লেয়ার অফ টুর্নামেন্ট সঞ্জু স্যামসন চোদ্দ ধাপ এগিয়ে এসেছেন। এবং জায়গা করে নিয়েছেন ২২ নম্বরে। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কৃতিত্বের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সঞ্জু। তিনি পাঁচ ইনিংসে ৩২১ রান করেছেন। তাঁর ব্যাটে শতরান আসেনি। অল্পের জন্য তিনি তিনটে ম্যাচেই শতরান থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর ব্যাট থেকে তিনটে ম্যাচেই অর্ধশতরান এসেছে।
শুধু সঞ্জু নন, ভারতের ওপর ব্যাটসম্যান ঈশান কিশান দু’ধাপ এগিয়ে এসে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। কিশান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করার কৃতিত্বে চতুর্থ ব্যাটসম্যান হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৩১৭ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। তবে, মজার ব্যাপার এবারের এই টুর্নামেন্টে শুন্যের হ্যাটট্রিক করলেও ভারতের ওপর ওপেনার অভিষেক শর্মা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রয়েছে। পরপর ম্যাচে শূন্য রান করে অভিষেককে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছিল। এমনকি অনেকেই বলতে শুরু করেছিলেন, অভিষেককে ফাইনালের দলে রাখা ঠিক হবে না। কিন্তু, কোচ অভিষেকের ওপর ভরসা করে দলে রেখেছিলেন। সেই অভিষেকের ব্যাট থেকে দুরন্ত অর্ধশতরান আসে। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে ৫০ রান আসে। তাই, অভিষেক প্রমান করে দিয়েছিলেন ব্যাট যদি কথা বলে ভারতীয় স্কোরবোর্ড উজ্জ্বল হবেই।
Advertisement
তবে, অধিনায়ক সূর্যকুমার যাদব যে ধরণের সাহসী ব্যাটসম্যান তাঁর কাছ থেকে বড় রান আসা করা গেলেও সেভাবে নিজেকে প্রকাশ করতে পারেননি। আশা করা গিয়েছিল, তাঁর ভূমিকা বড় আকার নেবে। সেখানেও হতাশ করেছেন তিনি। একটি অর্ধশতরান এলেও তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪২ রান। সূর্যকুমার নিজেও বুঝতে পারেননি তাঁর এমন অবস্থা হবে। তিনি চেষ্টা করেছিলেন সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে তাঁর ব্যাট থেকেও বড় রান আসুক। সেটা না হওয়া যথেষ্ট বেদনাদায়ক। তাই দুধাপ পিছিয়ে নবম স্থানে রয়েছে তিনি। আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচজন ব্যাটসম্যানদের তালিকায় অভিষেক শর্মা ও ঈশান কিশান প্রথম দুটি স্থানে থাকলেও পাকিস্তানের সাহিবজাদা ফরমান তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থান থেকে একধাপ নেমে গিয়েছেন তিনি। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। পঞ্চম স্থানে রয়েছে শ্রীলংন্কার পাথুম নিশাঙ্কা।
Advertisement
অন্যদিকে, বোলারদের মধ্যে ভারতের বরুন চক্রবর্তী আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারিয়েছেন। তিনি একধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে রয়েছে। আর শীর্ষে পৌঁছালেন আফগানিস্থানের রশিদ খান। এবারের এই বিশ্বকাপে তিনি চোদ্দটি উইকেট পেয়েছেন। তবে, বরুন ৯ ম্যাচে ৩১ ওভার বল করে ২৮৭ রান দিয়েছেন। যারফলে, একধাপ নিচে নেমে গেছে। আইসিসি তালিকায় তাঁর রেটিং পয়েন্ট ৭৪০। অন্যদিকে, রশিদ খানের পয়েন্ট ৭৫৩। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে বরুন চক্রবর্তীর সঙ্গে রয়েছে যশপ্রীত বুমরা। বুমরার কৃতিত্বে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভারত জিতেছিল। আবার ফাইনালেও তিনি যদি আগুনে বোলিং না করতেন তাহলে ভারত কঠিন পরীক্ষার মুখে পড়তে হতো। ফাইনালে সেরা খেলোয়াড়েরও সম্মান পান তিনি। এদিকে, অলরাউন্ডার হিসেবে এই তালিকায় শীর্ষে রয়েছে রবীন্দ্র জাদেজা।
Advertisement



