৪১ বছর বয়সে এসেও থামার কোনও লক্ষণ নেই ক্রিস্তিয়ানো রোনাল্ডোর। আবারও দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। প্রত্যাশামতো সেই দলে জায়গা পেয়েছেন সিআর সেভেন। এরফলে এ নিয়ে টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে চলেছেন রোনাল্ডো, যা পুরুষদের ফুটবলে এক কথায় নজিরবিহীন।
এই প্রসঙ্গে বলা যায়, ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তরুণ রোনাল্ডো। এরপর থেকে ধারাবাহিকভাবে বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কোচ রবার্টো মার্টিনেজ মূলত তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এবারের বিশ্বকাপ দল গড়েছেন।
Advertisement
তবে শুধু রোনাল্ডো একা নন, এবছর ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ খেলতে নামবেন লিওনেল মেসি এবং মেক্সিকোর গোলরক্ষক গুলিয়ার্মো ওচোয়াও। ফলে, ২০২৬ বিশ্বকাপ এই তিন তারকার কাছে এক ঐতিহাসিক মঞ্চ হতে চলেছে।
Advertisement
পর্তুগাল দল: গোলরক্ষক— দিয়েগো কোস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো। রক্ষণভাগ— দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস। মাঝমাঠ— রুবেন নেভেস, সামুয়েল কোস্তা, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেস, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গঞ্জালো গেদেস ও গঞ্জালো র্যামস। আক্রমণভাগ— ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, জোয়াও নেভেস।
Advertisement



