• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়

ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা প্রথম থেকে প্রাধান্য দেখিয়ে ১৪-১ গোলে জয় তুলে নেয়। লাল-হলুদের তিনজন ফুটবলার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান।

কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইএফএ পরিচালিত কন্যাশ্রী মহিলা ফুটবলে ইস্টবেঙ্গল বড় জয় পেল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয় সরোজিনী নাইডু ওএসসি-র সঙ্গে। ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা প্রথম থেকে প্রাধান্য দেখিয়ে ১৪-১ গোলে জয় তুলে নেয়। লাল-হলুদের তিনজন ফুটবলার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। এঁরা হলেন দেবলীনা, কার্তিক ও অষ্টম। দুটি গোল করেন লেপচা। একটি করে গোল করেন বর্ধন, সাথী ও সুজেশ।