• facebook
  • twitter
  • youtube
Saturday, 11 July, 2026

কলকাতা লিগের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

নতুন মরসুমের আজ ঘরের মাঠে কলকাতা লিগের প্রথম ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তার আগে দলের প্রস্তুতি

কলকাতা লিগের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

নতুন মরসুমের আজ ঘরের মাঠে কলকাতা লিগের প্রথম ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তার আগে দলের প্রস্তুতি নিয়ে যথেষ্ট সন্তুষ্ট লাল-হলুদের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস। ম্যাচের আগেরদিন ইস্টবেঙ্গলের সহকারী কোচ জানান, কোনও প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার জায়গা নেই। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে গেলে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করতে হবে।

গত মরসুমের তুলনায় এবারের কলকাতা লিগের দলে একাধিক পরিবর্তন এসেছে। সায়ন ব্যানার্জি’র সহ বেশকিছু ফুটবলার দল ছেড়েছেন। পাশাপাশি, দলে নেওয়া হয়েছে কিছু নতুন ফুটবলারকে। দলের সঙ্গে তাঁদের মানিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সহকারী কোচ অর্চিষ্মান। তিনি বলেন, নতুনদের নিজেদের জায়গা তৈরি করতে সময় দিতে হবে। দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলেই তাঁরা নিজেদের সেরাটা দিতে পারবেন করছেন তিনি। প্রথম ম্যাচে নামার আগে লাল-হলুদ ব্রিগেডের স্বস্তি অবশ্যই দলের সবাই ফিট। এমনকি, দিন চারেক আগে দলের অনুশীলনে যোগ দিলেও জেসিন টি কে এবং পি ভি বিষ্ণুর ফিটনেস নিয়েও আশাবাদী অর্চিষ্মান। এদিকে, শনিবারই ক্লাবের পক্ষ থেকে এবারের কলকাতা লিগের জন্য ২৩ সদ্যসের দল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর হিসেবে ‘আমূল’কে আলোচনা চললেও সম্ভবত তাদের সঙ্গে কোনোরকম চুক্তি হচ্ছে না বলেই জানা গিয়েছে। এইসবের মাঝেই, মহিলা দলের অন্যতম খেলোয়াড় নাওরেম প্রিয়াঙ্কা দেবীর সঙ্গে আরও এক মরসুম চুক্তিবৃদ্ধি করল ক্লাব। এদিনই জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের গোলরক্ষক হিসেবে এই মরসুমের জন্য চুক্তিবদ্ধ হলেন শুভাশিষ রায়চৌধুরী।