• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

ইংল্যান্ড সফরেও সম্ভবত ভারতীয় দলে নেই আকাশদীপ ও হর্ষিত

টেস্ট ক্রিকেটে বল হাতে দলকে ভরসা দিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে একাই ১০ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, তার আগেই বড় ধাক্কা খেলেন শুভমন গিলরা। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন দুই পেসার আকাশ দীপ ও হর্ষিত রানা। আর এবার বোর্ড সূত্রে খবর, আফগানিস্তান সিরিজের পাশাপাশি পরবর্তী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরেও এই দুই গুরুত্বপূর্ণ পেসারকে পাবে না ভারত। যদিও দু’জনেই বর্তমানে রিহ্যাব করছেন।

তবে, তাঁদের ম্যাচ ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে বলেই জানানো হয়েছে। সেক্ষেত্রে, আগস্টে দলীপ ট্রফিতেই সম্ভবত মাঠে ফিরতে পারেন তাঁরা। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বল হাতে দলকে ভরসা দিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে একাই ১০ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি।

Advertisement

ফলে, আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করছিলেন পেসার হর্ষিত রানা। ২০২৫ সালে চোদ্দটি একদিনের ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। তাই, এই দুই নির্ভরযোগ্য পেসারের অনুপস্থিতিতে যে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে ভারতীয় দলকে তা বলাই বাহুল্য।

Advertisement

Advertisement