• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

পাঞ্জাব ম্যাচের আগেই মুখ খুললেন অলরাউন্ডার রমনদীপ

কেকেআর শিবিরে বিতর্কে ইমপ্যাক্ট প্লেয়ার নিজস্ব প্রতিনিধি– গত বছর থেকে আইপিএলে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম৷ খেলার মাঝে এক জন ক্রিকেটারের বদলে আর এক জন ক্রিকেটারকে নামাতে পারছে দলগুলি৷ তাই প্রতি ম্যাচে ১১ নয়, ১২ জন প্লেয়ার নিয়ে খেলছে তারা৷ এই নিয়মে অনেক সময় দল সুবিধা পাচ্ছে৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে রাজস্থান রয়্যালসকে

পাঞ্জাব ম্যাচের আগেই মুখ খুললেন অলরাউন্ডার রমনদীপ

কেকেআর শিবিরে বিতর্কে ইমপ্যাক্ট প্লেয়ার

নিজস্ব প্রতিনিধি– গত বছর থেকে আইপিএলে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম৷ খেলার মাঝে এক জন ক্রিকেটারের বদলে আর এক জন ক্রিকেটারকে নামাতে পারছে দলগুলি৷ তাই প্রতি ম্যাচে ১১ নয়, ১২ জন প্লেয়ার নিয়ে খেলছে তারা৷ এই নিয়মে অনেক সময় দল সুবিধা পাচ্ছে৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা জস বাটলার৷ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিতর্ক চলছে৷ এর আগে এই বিষয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা, ফাফ ডুপ্লেসি ও মহম্মদ সিরাজ৷ এ বার মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিংহ৷

শুক্রবার ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর৷ তার আগের দিন সাংবাদিক বৈঠক করেন রমনদীপ৷ ব্যাট করার পাশাপাশি বলও করেন তিনি৷ ঘরোয়া ক্রিকেটে রমনদীপের হ্যাটট্রিক রয়েছে৷ ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন৷ কিন্ত্ত কেকেআরের হয়ে এক ওভারও বল করেননি তিনি৷ রমনদীপ কেন বল করছেন না সেই প্রশ্ন করার পরেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মুখ খোলেন তিনি৷ রমনদীপ বলেন, “নেটে বল করি৷ কিন্ত্ত এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে৷ তাই এক জন অতিরিক্ত বোলার খেলানো যায়৷ সব দল চেষ্টা করে বিশেষজ্ঞ বোলার খেলাতে৷ অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে৷” রমনদীপ কোনও অভিযোগ না করলেও তাঁর কথা থেকে স্পষ্ট, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকাতেই বল করার সুযোগ পাচ্ছেন না তিনি৷ নইলে হয়তো ব্যাটের পাশাপাশি বল হাতেও নজর কাড়তে পারতেন তিনি৷

সাংবাদিক বৈঠকে আরও এক বার উঠে এসেছে মিচেল স্টার্কের নাম৷ আগের ম্যাচেও খারাপ বল করেছেন তিনি৷ ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার কেন নিজের সেরাটা দিতে পারছেন না ? জবাবে রমনদীপ বলেন, “ক্রিকেট সময়ের খেলা৷ কোনও সময় কারও খারাপ যেতেই পারে৷ স্টার্ক কিংবদন্তি বোলার৷ এই কয়েকটা ম্যাচ দেখে ওকে বিচার করা যাবে না৷” শুধু স্টার্ক নন, গত দু’টি ম্যাচে দলের বোলিং বিভাগ ব্যর্থ৷ সেই বিষয়েও খুব একটা চিন্তা করছেন না রমনদীপ৷ তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি৷ সেটা মাঠে করারও চেষ্টা করছি৷ ইডেনে কেমন উইকেট সেটা দেখে পরিকল্পনা করা হচ্ছে৷ কাউকে বিচার করতে যাচ্ছি না৷ আপাতত শুধু পঞ্জাব ম্যাচ নিয়েই ভাবছি৷”

এ বছর মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকে পেয়েছে কেকেআর৷ দলের সাফল্যের নেপথ্যে গম্ভীরের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন রমনদীপ৷ তিনি বলেন, “উনি অনেক সাহায্য করছেন৷ ক্রিকেটারদের ভরসা দিচ্ছেন৷ খেলা সম্পর্কে ওঁর ধারণা একেবারে স্পষ্ট৷ উনি প্ল্যান করছেন৷ তার পর (অভিষেক) নায়ার ভাই অনুশীলনে সেটা করার চেষ্টা করছেন৷ গম্ভীরের জন্যই দল এতটা সাফল্য পাচ্ছে৷”

ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স৷ তার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে তারা৷ একমাত্র রাজস্থান রয়্যালসের কাছে হেরেছেন শ্রেয়স আয়ারেরা৷ শুক্রবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা৷ ইডেনে চতুর্থ জয়ের লক্ষ্যে নামবে তারা৷ চলতি আইপিএলে ভাল ফর্মে রয়েছে কেকেআর৷ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে৷ সেই ফর্ম ধরে রাখতে চাইবে তারা৷ পঞ্জাবকে হারাতে পারলে প্লে-অফের দৌডে় আরও এক ধাপ এগিয়ে যাবেন শ্রেয়সেরা৷