• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ সরকারি কর্মসূচিতে যোগ দেবেন

অন্যদিকে আগামী ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি

পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ সরকারি কর্মসূচিতে যোগ দেবেন

PM Modi Photo-SNS

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে তাঁর বলে জানা গিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই তা নিয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ছটপুজো মিটলেই তিনি এই রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। তাঁর এই সফরে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতারা উপস্থিত থাকবেন। বিধায়ক-সাংসদদের বেশ কয়েকজন সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। রাজ্য বিজেপির নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচির কথা জানেন। সেখানে নানা আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর।

এদিকে নভেম্বর মাসেই আবার কলকাতায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এখন দলের অন্দরে প্রস্তুতি চলছে। আগামী ২১ নভেম্বর, শনিবার প্রধানমন্ত্রীর আসার কথা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হতে পারে নরেন্দ্র মোদীর হাত ধরে। তার মধ্যে অরেঞ্জ লাইনে মেট্রো প্রকল্পের সূচনা থেকে শুরু করে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে চলতি মাসেই বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর এই সফরে দলের নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি জানানো হবে কদিন পরে।

অন্যদিকে আগামী ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটা দ্বিতীয় সফর প্রধানমন্ত্রীর। সুতরাং এই সফরেও বিশেষ চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাঁচ মাস পর আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। যদিও এবারের সফরে মূলত মেট্রো উদ্বোধনই তাঁর মূল কর্মসূচি বলে দলীয় সূত্রে খবর। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারণের কাজ আটকে ছিল চিংড়িঘাটায় জমি জটের জেরে। সেটা মিটে গিয়েছে। কিন্তু বদলের বঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মেট্রোর কাজ দ্রুত গতিতে শেয হয়ে গিয়েছে। এখন দেখার কী বার্তা দেন প্রধানমন্ত্রী।

তাছাড়া আগামী ২১ নভেম্বর কলকাতায় এসে প্রধানমন্ত্রী মেট্রো সফর করতে পারেন। এই রুট চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে অফিসযাত্রীদের কাছে। এই প্রকল্পের উদ্বোধন করে নতুন সরকার এবং শাসকদলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে একান্ত বৈঠকও করতে পারেন মোদী। প্রয়োজনীয় পরামর্শও দিতে পারেন তিনি। তবে এই সফর নিয়ে এখনও রাজ্য বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।