• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

কংগ্রেসের ভবিষ্যৎ টিমের জন্য যুব নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন রাহুল গান্ধী

কংগ্রেস সূত্রের খবর, জাতীয় সম্পাদক পদে প্রায় ১২০ জন নেতার সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে। এক একটি দলে দশ জন করে নেতাকে রেখে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে

কংগ্রেসের ভবিষ্যৎ টিমের জন্য যুব নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন রাহুল গান্ধী

Image: IANS

কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে নতুন করে সাজাতে বড়সড় উদ্যোগ নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রবীণ নেতৃত্বের পাশাপাশি সক্রিয় যুবকদের আরও বেশি দায়িত্ব দিয়ে দলকে মাঠে লড়াইয়ের উপযোগী করে তোলাই তাঁর লক্ষ্য বলে দলীয় সূত্রের খবর।

জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার বদলে সাংগঠনিক কাজ, সক্রিয়তা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, কংগ্রেস হাইকমান্ড তাদের বর্তমান ৬০ শতাংশের বেশি সচিবদের বদল করার প্রস্তুতি নিচ্ছে এবং সংগঠনে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: সাজছে কানপুর, নভেম্বরেই বসছে সেবা মেলা: মেগাইভেন্ট ঘিরে ভোটমুখী রাজ্যজুড়ে হইচই

এই পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় সম্পাদক পদে নতুন মুখ বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী এবং সংগঠন মহাসচিব কে সি বেণুগোপাল সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা নেতাদের দিল্লিতে ডেকে তাঁদের সাংগঠনিক অভিজ্ঞতা ও কাজের মূল্যায়ন করা হচ্ছে। সোমবার প্রায় ৩০ জন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

আরও পড়ুন: অরুণাচলে প্রথমবার কোর কমান্ডার বৈঠক, এলএসি-তে শান্তির বার্তা

কংগ্রেস সূত্রের খবর, জাতীয় সম্পাদক পদে প্রায় ১২০ জন নেতার সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে। এক একটি দলে দশ জন করে নেতাকে রেখে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রার্থীদের আগের সাংগঠনিক কাজের বিস্তারিত তথ্যও নেতৃত্বের হাতে রয়েছে। বিশেষ করে সংগঠন তৈরির কর্মসূচিতে যাঁরা পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দলের অন্দরে এই উদ্যোগকে প্রজন্ম পরিবর্তনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রদেশ ও জেলা স্তরেও তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা চলছে। রাহুলের (Rahul Gandhi) লক্ষ্য, দেশের বিভিন্ন অঞ্চল ও সমাজের নানা অংশ থেকে উঠে আসা সক্রিয় কর্মীদের জাতীয় সংগঠনে জায়গা দেওয়া। এর মাধ্যমে কংগ্রেসকে আরও গতিশীল এবং নির্বাচনী লড়াইয়ে কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রের খবর।

দেখুন: