দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের আটক করে মারধর ও হেনস্থার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার অর্থাৎ আজ নির্যাতনের শিকার পড়ুয়াদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি (Rahul Gandhi)। পুলিশের মারধরে এক ছাত্রী কানে শুনতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। এমনকি এক পড়ুয়ার যৌনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়, সিজেপির পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের
সাংবাদিক বৈঠকে রাহুলের (Rahul Gandhi) সামনে দাঁড়িয়ে এক ছাত্র বাঁশি বাজিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাহুলের (Rahul Gandhi) বক্তব্য, পুলিশের লাঠির জবাব তাঁরা এভাবেই বাঁশির মাধ্যমে দেবেন। সাংবাদিক বৈঠকে দিল্লি বিশ্ববিদ্যালয়েরর ছাত্রী আথিরাকে সামনে আনেন রাহুল (Rahul Gandhi)। কেরল থেকে দিল্লিতে পড়তে এসেছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন আথিরাও। তাঁর অভিযোগ রাস্তা থেকে বিক্ষোভকারীদের আটক করে একটি বাসে তোলা হয়।
সেই বাসের মধ্যেই তাঁকে মারধর করা হয়। এর জেরে একটি কানে আর শুনতে পাচ্ছেন না তিনি। রাহুল বলেন, ‘কেরলের আথিরা এখন আর এক কানে শুনতে পাচ্ছেন না। তাঁর কানে আঘাত করা হয়েছে। এর আগে আপনাদের এক ছাত্রকে দেখিয়েছিলাম, যিনি অন্ধ হয়ে গিয়েছেন। এ বার এই ছাত্রী বধির হলেন।‘ মঙ্গলবারের ঘটনার বিবরণ দিতে গিয়ে আথিরা অভিযোগ করেন, আটক করার পর যে বাসে তাঁদের তোলা হয়েছিল, সেখানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না।
আরও পড়ুন: যন্তর মন্তরে ঢুকে গ্রেপ্তার, সিজেপির দুই নেতার পাঁচ দিনের জেল হেফাজত, ছাড়া পেলেন অজিঙ্ক
এ বিষয়ে প্রশ্ন তুলতেই পুলিশকর্মীরা রেগে যান বলে তিনি জানান। পরে কনট প্লেস থানার সামনে বাসটি থামিয়ে বিক্ষোভকারীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় তাঁর কানে ও গালে পর পর চড় মারা হয় বলে জানিয়েছেন তিনি। এনএসইউআই-এর আরও এক ছাত্রীকেও সাংবাদিক বৈঠকে সামনে আনেন রাহুল (Rahul Gandhi)। ওই ছাত্রীকে ‘শেরনি’ বলে উল্লেখ করেন তিনি(Rahul Gandhi)। তাঁর (Rahul Gandhi) অভিযোগ, চঞ্চল যাদব নামে এক মহিলা পুলিশকর্মী তাঁকে মারধর করেছেন।
দেখুন: ‘বাংলার সরকার অবৈধ’, ভোট চুরির অভিযোগে সরব সাগরিকা ঘোষ




