কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর অভিযোগ খারিজ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছেন, তিনি কাউকে অপমান করেননি। কোনও সাংসদকে উস্কানিও দেননি।
এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কাউকে গালিগালাজ করিনি বা অসম্মান করিনি। সাংসদদের উস্কানি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ এর আগে রিজিজু অভিযোগ করেছিলেন যে বিরোধী শিবিরের কিছু নেতা সংসদে উত্তেজনা সৃষ্টি করছেন এবং অন্য সাংসদদের উসকে দিচ্ছেন। সেই প্রেক্ষিতেই প্রিয়াঙ্কা গান্ধীর এই প্রতিক্রিয়া।
Advertisement
কংগ্রেস নেত্রী দাবি করেন, সংসদে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরাতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ থাকতেই পারে। তবে তা নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা ভুল ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।
Advertisement
Advertisement



