• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

করোনা আতঙ্ক : আক্রান্ত ছাড়াল দেড় লক্ষের বেশি, মৃত ৬৭ 

থামা তো দূর,ফের বাড়ছে করোনা। লাগাতার তিনদিন দৈনিক সংক্রমণ বেড়ে ২১ হাজারের শিমা পার করল।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর অ্যাকটিভ কেস বেড়ে হল দেড় লক্ষেরও বেশি।

করোনা আতঙ্ক : আক্রান্ত ছাড়াল দেড় লক্ষের বেশি, মৃত ৬৭ 

A health worker (R) uses a swab to collect a sample for COVID-19 coronavirus testing from a man in Gombak on the outskirts of Kuala Lumpur on April 22, 2020. (Photo by Mohd RASFAN / AFP)

থামা তো দূর, ফের বাড়ছে করোনা। লাগাতার তিনদিন দৈনিক সংক্রমণ বেড়ে ২১ হাজারের শিমা পার করল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর অ্যাকটিভ কেস বেড়ে হল দেড় লক্ষেরও বেশি। সঙ্গে বেড়েছে মৃত্যু সংখ্যাও। 

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১,৪১১ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষেরও বেশি।

দৈনিক পজিটিভিটি রেট ৪.৪৬ শতাংশ। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস।

দেশের সক্রিয় রোগী ৬০০-র বেশি বেড়ে বর্তমানে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১০০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩৪ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭।

তবে করোনা বাড়বাড়ন্ত বেশি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যে। গত ২৪ ঘণ্টাতেই যেমন মহারাষ্ট্রে সংক্রমিত আড়াই হাজারের বেশি। প্রাণ হারিয়েছেন ৬ জন। তামিলনাড়ুতেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দু’হাজারের বেশি মানুষ।