ফের রাজধানীর বুকে গণধর্ষণ!পুলিশ সেজে এক কিশোরীকে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল (Delhi Minor sexually assaulted)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। দিল্লির কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল দুই কিশোর-কিশোরী। পুলিশ সেজে তিন যুবক তাঁদের কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে নিয়ে যায়।
১৭ বছরের ওই নাবালিকাকে সেখানে যৌন নির্যাতন করা হয় (Delhi Minor sexually assaulted) বলে অভিযোগ। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয়। শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ১৭ বছরের ওই কিশোরী বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল। সেই বন্ধুও নাবালক। এর পর সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে যায় তারা। সেখানেই তিন যুবক নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে তাদের আটকায় বলে অভিযোগ। পরে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: বিহারের জামুইয়ে কিশোরীকে হেনস্থা, ধৃত তিন নাবালক, তদন্তে সিট
রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ কালকাজি মন্দির এবং ইসকন মন্দিরের কাছ থেকে যৌন নির্যাতনের অভিযোগ জানিয়ে পুলিশের কাছে পিসিআর কল আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Delhi: One of the accused in the alleged gang-rape case near Delhi’s Kalkaji Temple was apprehended following a brief exchange of fire with the police. Delhi Police are conducting a further investigation into the matter, while efforts are underway to trace the other… https://t.co/Wb0sZTsE8z pic.twitter.com/06DA7OaboI
— ANI (@ANI) September 22, 2026
গুলির লড়াইয়ের পর এক অভিযুক্ত ধৃত
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে এক জনকে গুলির লড়াইয়ের পর আটক করা হয়েছে। ধৃতের নাম আসিফ। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে সে আহত হয়েছে বলেও খবর। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে বাকি দুই অভিযুক্ত এখনও অধরা। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: দিল্লিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে আটকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫৬ বছরের ব্যক্তি
ঘটনার পর দিল্লিতে নাবালিকাদের বিরুদ্ধে যৌন অপরাধের বিষয়টি ফের সামনে এসেছে। চলতি মাসেই রাজধানীতে নাবালিকাকে ঘিরে আরও একটি গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল। গত ১৩ সেপ্টেম্বর দিল্লির স্বরূপ নগরের কুশক রোডের কাছে একটি খোলা জায়গা থেকে এক কিশোরীর পচা-গলা দেহ উদ্ধার হয়। তাঁকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে তিন নাবালক-সহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।
#WATCH | Delhi: Forensic team collects evidence from the encounter site after one of the accused in the alleged gang-rape case near Delhi’s Kalkaji Temple was apprehended following a brief exchange of fire with the police. pic.twitter.com/drtGkpKDcE
— ANI (@ANI) September 22, 2026
দিল্লিতে একের পর এক গণধর্ষণ হয়েই চলেছে। কখনও চলন্ত বাসে, কখনও টেম্পোয় মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। পর পর এই ঘটনাগুলি ঘটায় দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
দেখুন:




