• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

উন্নাও ‘গণধর্ষিতা’র ভাইপাে নিখোঁজ উন্নাও

ওই শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে অভিযুক্তদের হাত রয়েছে।পুলিশ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের অভিযােগে নাম থাকা পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

উন্নাও ‘গণধর্ষিতা’র ভাইপাে নিখোঁজ উন্নাও

(প্রতীকী ছবি: iStock)

গত ডিসেম্বর মাসে প্রায় হাথরস কাণ্ডের মতােই আলােড়ন ফেলে দিয়েছিল উন্নাও গণধর্ষণকাণ্ডও। হাথরস নিয়ে তােলপাড়ের মধ্যেই ফের নাটকীয় মােড় হয়েছে উন্নাওয়ে বছর চব্বিশের দলিত মহিলাকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায়। চার দিন ধরে নিখোঁজ উন্নাওয়ের নির্যাতিতার ভাইপাে।

ছ’বছরের ওই শিশুকে খুঁজতে উত্তরপ্রদেশ পুলিশের ১৪ টি দল একযােগে তদন্তে নামলেও এখনও তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই শিশু উন্নাওয়ের নির্যাতিতার দাদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার দিন আগে গ্রামের একটি পুকুরের ধারে ওই শিশুটিকে খেলতে দেখেছিলেন গ্রামের বাসিন্দারা। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লােকেরা থানায় নিখোঁজের অভিযােগ দায়ের করেন।

তাঁদের অভিযােগ, ওই শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে অভিযুক্তদের হাত রয়েছে।পুলিশ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের অভিযােগে নাম থাকা পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই পাঁচ জনই অভিযুক্তদের আত্মীয়। ওই শিশুকে যখন পুকুরের ধারে শেষ দেখা গিয়েছিল, তখন ওই পাঁচ জনকেও সেই চত্বরে দেখা গিয়েছিল।

আটক পাঁচ জনের মােবাইলের লােকেশন টাওয়ারেও তার প্রমাণ মিলেছে বলে তদন্তকারী অফিসারদের দাবি। উন্নাওয়ের পুলিশ সুপার আনন্দ কুলকার্নি বলেন, ‘ উন্নাও, লখনউ ও রায়বরেলী মিলিয়ে মােট ১৪ টি দল গঠন করা হয়েছে ওই শিশুকে খুঁজতে।’