ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে হোকাইডো ও আয়োমরি এলাকায় বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জাপান সরকারের তরফে। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম জাপানে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।




