• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলার নলি কেটে হত্যা, গ্রেফতার যুবক 

মুম্বাই , ২০ জুন – চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলার নলি কেটে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অটোর মধ্যেই প্রেমিকার সঙ্গে বচসা বাধে যুবকের। বচসার মধ্যেই তরুণীর উপর হামলা চালান  অভিযুক্ত যুবক। পরে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। এরপরই অটো থেকে লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করেন ওই যুবক। যদিও পুলিশি তৎপরতায় ধরা পড়ে যান তিনি।

চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলার নলি কেটে হত্যা, গ্রেফতার যুবক 

মুম্বাই , ২০ জুন – চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলার নলি কেটে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অটোর মধ্যেই প্রেমিকার সঙ্গে বচসা বাধে যুবকের। বচসার মধ্যেই তরুণীর উপর হামলা চালান  অভিযুক্ত যুবক। পরে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। এরপরই অটো থেকে লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করেন ওই যুবক। যদিও পুলিশি তৎপরতায় ধরা পড়ে যান তিনি। ওই যুবক পরে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটে মুম্বাইয়ের সাকিনাকা এলাকার খাইরানি রোডে।

পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম পঞ্চশীলা অশোক জামদার, বয়স ৩০ বছর । তিনি সংঘর্ষ নগর চান্ডিওয়ালির বাসিন্দা। পঞ্চশীলাকে হত্যা করেন তাঁরই প্রেমিক দীপক বোরসে। পুলিশ জানিয়েছে, সোমবার সাকিনাকা এলাকায় একটি অটোতে চেপেছিলেন যুগল। অটোতে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই আচমকা একটি ধারালো ছুরি দিয়ে প্রেমিকার উপরে চড়াও হয় সে । পঞ্চশীলার গলায় ছুরির কোপ বসিয়ে পালিয়ে যান দীপক। এর পর ওই ছুরি দিয়েই নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
সাকিনাকা থানার ওসি বলেন, ‘‘চলন্ত অটোরিকশার ভেতরে পঞ্চশীলার গলা কেটে দেন দীপক। অটো থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এর পর ওই একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ বসান অভিযুক্ত।’’ তিনি আরও জানান , “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্ত যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল।’’

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার  তদন্ত শুরু করেছে  সাকিনাকা থানার পুলিশ।