• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

ইংলিশ বাজারে জোড়া খুনে ব্যাপক চাঞ্চল্য

মালদা, ১৭ ফেব্রুয়ারি: মালদায় ফের গলা কেটে খুন। আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডি এলাকায়। মৃত ব্যক্তির নাম সুর রহমান। তাঁর বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা যায়, ইংলিশ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন সুর রহমান।

মালদা, ১৭ ফেব্রুয়ারি: মালদায় ফের গলা কেটে খুন। আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডি এলাকায়। মৃত ব্যক্তির নাম সুর রহমান। তাঁর বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা যায়, ইংলিশ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন সুর রহমান। আজ সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি।

অন্যদিকে একই দিনে ইংলিশ বাজারের কুলি পাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় মদ্যপ বিকাশ চন্দুকে চাকু মারে। একইদিনে ইংলিশ বাজারের এই জোড়া খুনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement